Monday, April 6, 2026

ছত্তিশগড়ে পুলিশ-মাওবাদী সংঘর্ষে প্রাণ গেল 6 মাসের শিশুর

Date:

Share post:

নতুন বছরের প্রথম দিনে ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনী ও পুলিশ কর্মীদের সঙ্গে সংঘর্ষ মাওবাদীদের ৷ গুলিতে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু ৷ গুরুতর আহত শিশুর মা-সহ ও দুই ডিআরজি জওয়ান।নকশালদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই ছত্তিশগড়ে। মৃত্যু হল মাস ছয়েকের শিশু। আহত হয়েছেন তিন জন। আহতদের মধ্যে রয়েছেন শিশুটির মা এবং ডিসট্রিক্ট রিজার্ভ গার্ডের দুই জওয়ানও। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

এক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার বিকেলে বিজাপুর অঞ্চলের গাঙ্গালুর থানার অন্তর্গত মুতভান্দি গ্রামের কাছে একটি জঙ্গলে শুরু হয় সংঘর্ষ। ওই এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ডিসট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি দল। এপ্রসঙ্গে ডিআরজি-এর আধিকারিক জানিয়েছেন, গুলির লড়াইয়ের সময় আহত হন এক মহিলা ও দুই জওয়ান। তাঁদের সকলেরই হাসপাতালে চিকিৎসা চলছে। তবে মাওবাদীদের খুঁজতে এখনও তল্লাশি অভিযান চলছে।

গত ৩০ দিনে মাওবাদীহানায় বহু মানুষ মারা গিয়েছেন ছত্তিশগড়ে৷ প্রাণ হারিয়েছেন একাধিক জওয়ান এবং সরকারি সংবাদমাধ্যমের কর্মীরাও৷ তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে মাওবাদীদের বাড়বাড়ন্ত নিয়ে বিরোধীদের প্রবল আক্রমণের মুখে পড়ছে কেন্দ্র৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...