Saturday, April 4, 2026

অন্ধ্রের রাজনীতিতে বড় চমক, কংগ্রেসে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রীর বোন

Date:

Share post:

চলতি বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে অন্ধ্রপ্রদেশে। তার আগেই বড় চমক। এবার কংগ্রেসের যোগ দিতে চলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা। জানা যাচ্ছে, কংগ্রেসে বড় পদ পেতে চলেছেন তিনি। একদিকে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন অন্যদিকে লোকসভা নির্বাচন। শর্মিলাকে দলে নিয়ে এই দুই নির্বাচনকে মাথায় রেখেই অন্ধ্রের রাজনীতিতে বাজি মারতে চাইছে হাত শিবির।

সদ্য তেলেঙ্গানায় সরকার গঠনের পর আত্মবিশ্বাসী কংগ্রেস। এদিকে ২৪-এর নির্বাচনের আগে এই রাজ্যে টালমাটাল অবস্থা বিরোধীদল তেলুগু দেশম পার্টির। এই সুযোগেই দক্ষিণে জমি শক্ত করতে তৎপর হয়েছে হাত শিবির। সেই লক্ষ্যেই শর্মিলাকে দলে নিয়ে অন্ধ্রে বাজিমাত করতে প্রস্তুত রাহুল গান্ধীরা। শর্মিলার পাশাপাশি ওয়াই এস আর কংগ্রেস থেকে আরও এক ঝাঁক নেতা কংগ্রেসের যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। এই সমস্ত ঠিক মাথায় রেখে কংগ্রেসের পরিকল্পনা দলে শর্মিলাকে কোনও বড় পদ দেওয়া।

উল্লেখ্য, কংগ্রেস ছেড়েই ওয়াই এস আর কংগ্রেস পার্টি গঠন করেছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। সেই সময়ে দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন শর্মিলাও। ২০১২ সালে নতুন দল গঠনের পর বেশ কিছুদিন দুর্নীতির মামলায় জেল খাটেন জগন। সেই সময়ে দলের হাল ধরেছিলেন তাঁর বোনই। কিন্তু ২০২১ সালে শর্মিলা সাফ জানিয়ে দেন, দাদার সঙ্গে তাঁর রাজনৈতিক আদর্শ মিলছে না। নতুন দল গড়ে তেলেঙ্গানায় প্রচারও শুরু করেন। তবে শেষ পর্যন্ত কংগ্রেসেই ফিরতে চলেছেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...