Saturday, April 4, 2026

স্মারকলিপিতে মেলেনি সাড়া, ১০০% VVPAT চেয়ে I.N.D.I.A-র তরফে নির্বাচন কমিশনকে চিঠি কংগ্রেসের

Date:

Share post:

লোকসভা ভোটে ১০০% ভিভিপ্যাটের দাবির কথা চতুর্থ I.N.D.I.A. জোটের বৈঠকের পরেই জানিয়ে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে দিল্লির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলেই জানান তিনি। সেই মতো এবার এই বিষয় নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখল কংগ্রেস (Congress)। কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jayram Ramesh) এই চিঠি পাঠান।

দিল্লিতে I.N.D.I.A.-র বৈঠকের পরে সংসদ ভবনে বাংলার দাবি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর সংসদে তৃণমূলের অফিসে তাঁর সঙ্গে দেখা হয় বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের। তৃণমূল (TMC) সুপ্রিমো তাঁকে বলেন, ইন্ডিয়া জোটের উচিত ভিভিপ্যাট ব্যবহারের দাবি জানানো। তাঁর এই বক্তব্যকে ইন্ডিয়া জোটের বৈঠকে সমর্থন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। সেই সময় দিগ্বিজয় অভিযোগ করেন, বারবার সময় চাওয়ার পরেও জাতীয় নির্বাচন কমিশন তাঁকে সাক্ষাতের সময় দিচ্ছে না। ফলে VVPAT সংক্রান্ত দাবি জানানোর সুযোগ পাওয়া যাচ্ছে না। সূত্রে খবর, দিগ্বিজয়-সহ অন্যান্য কংগ্রেস নেতাদের নির্বাচন কমিশনের সামনে ধর্নার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই ইস্যুতে নিজের দলীয় সাংসদদেরও নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।

এরপরেই জোটের তরফ থেকে ‘VVPAT’ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। কিন্তু সেই স্মারকলিপির প্রেক্ষিতে এখনও পর্যন্ত I.N.D.I.A.  জোটের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় দেয়নি নির্বাচন কমিশন। এবার চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে দাবি জানানো হয়েছে, সরাসরি ভিভিপ্যাট স্লিপ বাক্সে ঢুকে যাওয়ার বদলে, ভোটারদের হাতে দেওয়া হোক। ভোটাররাই সেটি মিলিয়ে দেখে আলাদা ব্যালট বাক্সে ফেলবেন। তাহলেই ভিভিপ্যাট স্লিপের ১০০ শতাংশ গণনা সম্ভব হবে বলে চিঠিতে দাবি জানানো হয়েছে।

দিল্লিতে INDIA বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত প্রায় সবদলের নেতৃত্বই মোদি সরকারের বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ তোলেন। সেখানেই সিদ্ধান্ত হয়, ১০০ শতাংশ ভিভিপ্যাট–এর বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনারের কাছে দাবি জানানো হবে। সেই মতো জোটের পক্ষ থেকে চিঠি দিল কংগ্রেস।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...