Thursday, March 12, 2026

অযোধ্যা মামলার রায়ে কারও একক কৃতিত্ব নেই: অতীত খুঁড়লেন বিচারপতি চন্দ্রচূড়

Date:

Share post:

২০১৯ সালের ৯ নভেম্বর অযোধ্যা রাম মন্দির মামলায় রায় ঘোষণা করেছিল দেশের শীর্ষ আদালত। সেই রায়ের প্রেক্ষিতেই আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হতে চলেছে অযোধ্যায়। ঠিক এমনই মহেন্দ্রক্ষণে অতীত খুললেন দেশের প্রধান বিচারপতি তথা তৎকালীন রায়দানকারী ৫ সদস্যের বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি জানালেন, এই রায় ঐক্যবদ্ধভাবেই ঘোষণা করেছিল পাঁচ বিচারপতির বেঞ্চ। কোনও বিচারপতি ব্যক্তিগতভাবে এর কৃতিত্ব দাবি করতে পারেন না। সমষ্টিগতভাবেই রায় ঘোষণা হয়েছিল সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখেই।

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, কোনও বেঞ্চ রায় ঘোষণার আগে বিচারপতিরা নিজেদের মধ্যে আলোচনা সেরে নেন। অযোধ্যা মামলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আমরা বিচারপতিরা তখনই সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছিলাম এই রায় উচ্চারিত হবে আদালতের সম্মিলিত কণ্ঠেই। কোনও বিচারকেরই এতে একক কৃতিত্ব থাকবে না। চন্দ্রচূড়ের কথায়, এই মামলাটিতে দেশের ইতিহাসকে কেন্দ্র করে নানাবিধ মতামত, দ্বন্দ্ব দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই রায় হবে আদালতেরই। একই কণ্ঠে ঘোষিত হবে রায়। যাতে বোঝা যায় সমস্ত দিক, নানাবিধ কারণ বিচার-বিশ্লেষণ করে বিচারপতিদের বেঞ্চ সর্বসম্মতভাবেই রায় ঘোষণা করল। এর বেশি কিছু আর বলেননি চিফ জাস্টিস অব ইন্ডিয়া।

উল্লেখ্য, তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সেই বেঞ্চে ছিলেন চন্দ্রচূড়। রাম জন্মভূমি ও বাবরি মসজিদকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে চলা আইনি প্রক্রিয়ায় যবনিকা পড়েছিল শীর্ষ আদালতের রায়েই। গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, যে জায়গা নিয়ে বিবাদ সেখানে রাম মন্দির স্থাপন করা যাবে। একইসঙ্গে অযোধ্যা শহরের মধ্যেই ৫ একর জমি বরাদ্দ করতে হবে মসজিদ নির্মাণের জন্য।

spot_img

Related articles

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...

দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার 'স্বাস্থ্যসাথী' (Swasthya...