Saturday, April 4, 2026

উল্টে গেল বেসরকারি বাস, রেষারেষির মর্মান্তিক পরিণতি!

Date:

Share post:

প্রায় ৬০ জন যাত্রী নিয়ে উল্টে গেল একটি বেসরকারি বাস। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের (Arambagh) পার্বতীচক এলাকায়। ঘটনায় গুরুতর আহত চার বাসযাত্রী। বাসের সব যাত্রীই কম বেশি আহত হয়েছেন। যদিও বাসের চালক পলাতক।

মঙ্গলবার সকালে বন্দরের দিক থেকে আরামবাগের দিকে একটি বাস যাচ্ছিল। পার্বতীচকের আগে একই রুটের একটি বাস পিছন থেকে আসতে শুরু করলে সামনে থাকা বাসটি গতি বাড়ায়। পার্বতীচকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ধাক্কা মারে বাসটি। তারপরই উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ পেয়ে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগায়।

দুর্ঘটনাগ্রস্ত বাসটি যাত্রীতে ঠাসা ছিল। অনেক যাত্রী দাঁড়িয়েও ছিলেন। সেই অবস্থায় বাসটি উল্টে গেলে ৫ শিশু সহ প্রায় ৩০জন আহত হন। তাঁদের আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Arambagh Medical College and Hospital)। তাঁদের মধ্যে চারজন গুরুতর আহত। ঘটনার জেরে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। পরে দমকল বাহিনী আসে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...