Tuesday, June 23, 2026

কাটছে না জট, সকাল থেকে বাস ধর্মঘট কাটোয়া, বীরভূম, পুরুলিয়ার একাংশে

Date:

Share post:

কেন্দ্রের নয়া পরিবহন নীতির (New Transport policy) প্রতিবাদে বুধবারেও বাস চালকদের অবরোধ আর ধর্মঘটে বিপাকে সাধারণ মানুষ। মঙ্গলবার রাতে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (AIMTC) তরফে জানানো হয়, সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ফলে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে আন্দোলন। তবে ট্রাক মালিক পক্ষের সংগঠন এআইএমটিসি আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও ট্রাক চালকদের সংগঠন ‘আরকে ভারতী’ কোনভাবেই আন্দোলন প্রত্যাহারের রাজি নয়। সব মিলিয়ে জটিল আকার ধারণ করেছে পরিস্থিতি। যে কারণে আজ সকালেও রাজ্যের বিভিন্ন জেলায় বাস ধর্মঘটে ব্যাহত পরিষেবা। সকাল থেকে কাটোয়ায় (Katwa ) বাস ধর্মঘট, শতাধিক চালক এই ধর্মঘটে অংশ নিয়েছেন। একই ছবি বীরভূমের সিউড়িতেও। আগামীকাল পুরুলিয়ার বাস চালকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। বাসন্তী হাইওয়েতেও পথ অবরোধ করে বিক্ষোভ চলছে।

নয়া হিট অ্যান্ড রান আইনের প্রতিবাদে দেশজুড়ে তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছিলেন ট্রাক চালকরা। ‘হিট অ্যান্ড রান’ আইনে ২ বছরের সাজা হত। নয়া আইনে তা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। একই সঙ্গে জরিমানার অঙ্ক বাড়িয়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। এরই প্রতিবাদে ট্রাকচালকরা মঙ্গলবার থেকে টানা ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছিলেন।AIMTC-র সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছিলেন, দশ বছরের (হিট-এন্ড-রানের ক্ষেত্রে) সাজা দেওয়ার আইন নিয়ে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। এই আইনটি এখনও কার্যকর করা হয়নি। এরপরই বাস ও ট্রাক চালকদের একাংশ আন্দোলন তুলে নিলেও ধোঁয়াশা পুরোপুরি কাটছে না। কারণ নয়া এই আইনে স্থগিতাদেশের পরিবর্তে তা প্রত্যাহারের দাবিতে অনড় বাস মালিক সংগঠনের একাংশ।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...