Thursday, June 18, 2026

ইরানে সেনা আধিকারিকের ক.বরস্থানের কাছে ভ.য়াবহ বি.স্ফোরণ! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

Share post:

২০২০ সালে ঠিক এই দিনটিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ গিয়েছিল! ইরান (Iran) সেনার সেই জনপ্রিয় জেনারেল কাসেম সোলেমানির (Qasem Suleimani) মৃত্যুদিবসে শ্রদ্ধা জানাতে বুধবার তাঁর কবরে মানুষের ঢল নামে। এদিন বিকেলে সেখানেই ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণের (Massive Blasts) জেরে ইতিমধ্যে ১০৩ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতের সংখ্যা ইতিমধ্যে ১৭০ ছড়িয়ে গিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এদিনের হামলার দায় স্বীকার করেনি। তবে গাজায় যুদ্ধের আবহে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এই নাশকতা চালাতে পারে বলে তেহরানের একটি সূত্রের দাবি। উঠে আসছে আমেরিকার প্রত্যক্ষ যোগাযোগের সম্ভবনার কথাও। কারণ সাম্প্রতিক যুদ্ধে গাজ়ার হামাস, লেবাননের হিজবুল্লা এবং ইয়েমেনের হুথি বাহিনীকে ইজরায়েলের বিরুদ্ধে ইরান মদত দিচ্ছে। আর সেকারণেই হামলার পিছনে একাধিক আশঙ্কার কথা উঠে আসছে।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের অদূরে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছিলেন সোলেমানি। ইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’-এর ওই কমান্ডার সেখানে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে মদত দিতে গিয়েছিলেন। আত্মরক্ষার জন্যই ইরানি কমান্ডার কাসেম সোলেমানিকে মারতে হয়েছে বলে রাষ্ট্রপুঞ্জকে জানিয়েছিলেন আমেরিকার তৎকালীন প্রতিনিধি কেলি ক্রাফ্ট। তাঁর দাবি ছিল, পশ্চিম এশিয়ায় মোতায়েন আমেরিকা সেনার উপর ধারাবাহিক ভাবে হামলায় মদত দিচ্ছিলেন সোলেমানি।

 

 

 

 

Related articles

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...