Thursday, June 18, 2026

ইন্ডিয়া জোটের আহ্বায়ক পদ পেতে পারেন নীতীশ কুমার

Date:

Share post:

ইন্ডিয়া জোটে নয়া পদ পেতে চলেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের আহ্বায়ক হিসেবে নিয়োগ করা হতে পারে নীতীশকে। এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য চলতি সপ্তাহেই বিরোধী দলগুলির একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে সেখানেই এই প্রস্তাবে শিলমোহর পড়তে পারে বলে জানা যাচ্ছে।

ইন্ডিয়া জোট সূত্রের খবর, মঙ্গলবার নীতীশ কুমার এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের সঙ্গে এই প্রস্তাবিত নিয়োগ নিয়ে আলোচনা করেছে কংগ্রেস। উদ্ধব ঠাকরের সঙ্গেও এ নিয়ে কথা বলেছেন নীতীশ কুমার। অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগেই নীতীশের নামে সম্মতি দিয়েছেন। নীতীশ কুমারকে বিরোধী জোটের আহ্বায়ক হওয়ার প্রস্তাব সম্পর্কে বলতে গিয়ে, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেন, উদ্ধব ঠাকরে অরবিন্দ কেজরিওয়ালের সাথে এই বিষয়ে আলোচনা করবেন। তাঁর সংযোজন, ইন্ডিয়া জোট গঠনে নীতীশ কুমারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাঁর মন্তব্য, এই সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসের কোনও সমস্যা হওয়ার কথা নয়, কারণ জোটে দুটি শীর্ষ পদ থাকবে চেয়ারপার্সন এবং আহ্বায়ক।

Related articles

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...