Monday, April 6, 2026

মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ সিভিক ভলেন্টিয়ারের

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে আরও কড়া মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার ক্ষেত্রে যাতে স্বচ্ছতার অভাব না থাকে তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই প্রতি কেন্দ্রে সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবার মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে সিভিক ভলেন্টিয়ারদের প্রবেশ নিষিদ্ধ করল মধ্যশিক্ষা পর্ষদ। একইসঙ্গে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন যাতে বহিরাগত কেউ পরীক্ষাকেন্দ্রের চত্বরে ঢুকতে না পারে সেই কারণে প্রস্তুত রাখা হবে আপৎকালীন সহায়তা দল। এছাড়াও বাড়তি নজর থাকবে পরীক্ষাকেন্দ্রের চতুর্থ শ্রেণীর কর্মীদের উপর।

নিরাপত্তা নিয়ে কোনও রকম খামতি রাখতে নারাজ মধ্যশিক্ষা পর্ষদ। তাই ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে আগে থেকেই বেশ কড়া পদক্ষেপ নিচ্ছে পর্ষদ কর্তৃপক্ষ। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এবারে পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে সিভিক ভলেন্টিয়াররা প্রবেশ করতে পারবেন না। এছাড়াও পরীক্ষা চলাকালীন যাতে বহিরাগত কেউ পরীক্ষাকেন্দ্রের চত্বরে ঢুকতে না পারে সেই কারণে নজরদারি চালাবে আপৎকালীন সহায়তা দল। এমনকি পরীক্ষাকেন্দ্রের সঙ্গে যুক্ত চতুর্থ শ্রেণীর কর্মীদের ক্ষেত্রেও বিশেষ নজরদারি করা হবে।

রামানুজবাবু বলেন, ঠিক কী কী বিষয়ে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। সেখান থেকেই সমাধান সূত্র বের করার চেষ্টা করা হয়েছে। আশা করছি এবারে প্রশ্নপত্র ফাঁস ১০০ শতাংশ আটকানো যাবে।

এর আগেও মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল, যে স্কুলগুলি সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা থাকবে না বা সিসিটিভি থাকবে না সেই স্কুলগুলিতে যেন কোনও ভাবেই পরীক্ষা কেন্দ্র করা যাবে না।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...