Tuesday, June 23, 2026

আজ শীর্ষ আদালতে আদানি মামলার রায় ঘোষণা!

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই কী হতে চলেছে আদানি গোষ্ঠীর (Adani Group) ভবিষ্যৎ? হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট (Hindenburg Report) কি সত্যি? সব প্রশ্নের উত্তর মিলতে আর কিছু সময়ের অপেক্ষা। গত জানুয়ারিতে আমেরিকার শেয়ার বিশ্লেষক সংস্থা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ঘনিষ্ঠ’ গৌতম আদানির (Gautam Adani)সংস্থার যে কারচুপি প্রকাশ্যে এনেছিল তারপরই জনস্বার্থ মামলা দায়ের হয়। এই রিপোর্ট প্রকাশের পরে, আদানিদের সংস্থাগুলির শেয়ার দর বিপুল ভাবে পড়েছিল। বহু বিনিয়োগকারী আদানির (Adani Group) শেয়ার থেকে টাকা তুলে নিতে শুরু করেন। মামলার প্রেক্ষিতে বিনিয়োগকারীদের আস্থার বিষয়টি খতিয়ে দেখার জন্য গত বছরের মার্চ মাসে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে শীর্ষ আদালত (Supreme Court)। গত নভেম্বরে মামলার সব শুনানি শেষ হয়েছে। আজ সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachur), বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রায় ঘোষণা করবে বলে জানা যাচ্ছে।

আদানি কেসে আইনজীবী বিশাল তিওয়ারি-সহ কয়েক জন আদালতের নেতৃত্বে প্রতারণার তদন্তের দাবি তুলেছিলেন। তবে হিন্ডেনবার্গ রিসার্চের মতো একটি বাজার সমীক্ষা সংস্থায় প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে সেবি নোটিশ জারি করতে পারে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল। এমনকি সিট গড়ার আবেদনও খারিজ হয়ে যায়। সব পক্ষের সওয়াল জবাব ও রিপোর্ট জমা পড়ার শেষে গত ২৫ নভেম্বর আদানি-হিন্ডেনবার্গ কাণ্ডের রায় ঘোষণা সংরক্ষিত রেখেছিল সুপ্রিম কোর্ট। আজ আর কিছুক্ষণের মধ্যেই শীর্ষ আদালতের সিদ্ধান্ত প্রকাশ্যে আসবে।

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...