Saturday, April 4, 2026

নথি ছাড়াই উড়ান! খোঁজ মিলল তৃতীয় ডাঙ্কি বিমানের

Date:

Share post:

মানব পাচারের অভিযোগে সম্প্রতি নিকারাগুয়াগামী এক বিমানকে আটক করেছিল ফরাসি প্রশাসন। সেখানে ৩০৩ জন যাত্রীর মধ্যে অধিকাংশই ছিল ভারতীয়। সেই ঘটনার পর তদন্তে নেমে সিআইডি জানতে পারে এর আগে ৬ ডিসেম্বরও দুবাই থেকে নিকারাগুয়ায় উড়ে গিয়েছিল একটি বিমান। সব মিলিয়ে মোট তিনটি বিমানকে ডাঙ্কি ফ্লাইট বলে মনে করছেন তদন্তকারীরা।

সিআইডির অপরাধ ও রেল শাখার তরফে জানানো হয়েছে, ‘তদন্তে নেমে আমরা জানতে পেরেছি, ২১ ডিসেম্বর ফ্রান্সে ওই বিমান পৌঁছনোর আগে আরও দুটি উড়ান ভারতীয়দের নিয়ে, যাঁদের মধ্যে গুজরাটের (Gujarat) বাসিন্দারাও ছিলেন, উড়ে গিয়েছে। আমরা নিশ্চিত, এর মধ্যে একটি উড়ান ৬ ডিসেম্বর দুবাই থেকে নিকারাগুয়ায় যায় ৬ ডিসেম্বর।’ উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ফ্রান্সের মাটিতে নামে বিমানটি। মানব পাচার হচ্ছে সন্দেহে বিমানটিকে আটক করে ফ্রান্স প্রশাসন। যেখানে ৩০৩ জন যাত্রীর মধ্যে ৯৬ জন ছিলেন গুজরাটের বাসিন্দা। তাঁদের কাগজপত্র বৈধ থাকলেও বেআইনিভাবে তাঁরা আমেরিকায় ঢোকার চেষ্টা চালাচ্ছিলেন। ৬ ডিসেম্বর যে বিমানটি উড়ে যায় সেখানেও ওই একই এজেন্ট ছিল বলে মনে করছে তদন্তকারীরা।

উল্লেখ্য, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলি থেকে প্রতি বছরই ছোট সংস্থা তথা এজেন্টদের মাধ্যমে অবৈধ উপায়ে আমেরিকা কিংবা ইউরোপের কোনও দেশে পাড়ি দেওয়ার ঘটনা ঘটে থাকে। ভাগ্য ফেরাতেই একাজ করেন বহু মানুষ। যদিও অনেকেই মাঝপথে নিখোঁজ হন। এদের মধ্যে একাংশের কঠিন পথে মৃত্যু হয় বলে দাবি। কেউ কেউ ভিন দেশের জেলে আটকে পড়েন। যে অবৈধ পথে আমেরিকা এবং ইউরোপের মতো দেশে ঢোকার চেষ্টা চলে, তাকেই বলা হয় ‘ডাঙ্কি রুট’।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...