Friday, June 26, 2026

ভোররাতে বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু কর্তব্যরত SI ও হোম গার্ডের!

Date:

Share post:

ভোররাতে হাওড়ার বাগনানে (Bagnaan, Howrah) বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত SI ও হোম গার্ডের। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর।

রাত ৩টে নাগাদ বাগনানের বরুন্দায় ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতামুখী লেনে দাঁড়িয়েছিল পুলিশের পেট্রোলিং ভ্যান। সেখানে চালক-সহ মোট ৫ জন ছিলেন। আচমকাই কোলাঘাটের দিক থেকে বাগনানের দিকে যাওয়ার পথে, বেপরোয়া লরি পুলিশের গাড়িতে ধাক্কা মারে। লরির ধাক্কায় মৃত্যু হয় বাগনান থানার সাব ইন্সপেক্টর সুজয় দাস ও হোম গার্ড পলাশ সামন্তর।আরও ৩ পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের একজন উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি, ২ জনকে SSKM-এ স্থানান্তরিত করা হয়েছে।

 


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...