Thursday, April 23, 2026

প্রতি কিমিতে খরচ ২৫১ কোটি! ব্যাপক দুর্নীতিতে বন্ধের পথে মোদির সাধের ‘ভারতমালা’

Date:

Share post:

দেশজুড়ে রাস্তা ও হাইওয়ে নির্মাণের মেগা প্রজেক্ট ভারতমালা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ব্যাপক দুর্নীতি ও অপরিকল্পিত পদক্ষেপের জোরে প্রধানমন্ত্রীর সাধের সেই প্রকল্প এবার বন্ধ হওয়ার পথে। এই প্রকল্পের অধীনে দিল্লি থেকে গুরুগ্রাম ১৪ লেনের এক্সপ্রেসওয়ে গড়ছে সড়ক পরিবহণ মন্ত্রক। সেটি নির্মাণে কিমি প্রতি ১৮ কোটি টাকা ব্যয় হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে খরচ দেখানো হয়েছে কিমি পিছু প্রায় ২৫১ কোটি টাকা।ভারতমালা প্রকল্পের এমন বেশ কিছু আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এনেছে দেশের শীর্ষ অডিট সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)। যার জেরে প্রবল চাপে পড়েছে মোদি সরকার। ন্যাশনাল হাইওয়ে অথরিটির দীর্ঘসূত্রিতা, অনিয়ম এবং ব্যর্থতায় খরচের বহর ক্রমে বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ভারতমালা প্রকল্প বন্ধের পথে হাঁটতে চলেছে কেন্দ্র।

২০১৭ সালে ভারতমালার প্রথম পর্যায়ে ৩৮ হাজার কিমি রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সামগ্রিক ব্যয় ধরা হয়েছিল ৫ লক্ষ কোটি টাকা। তা ইতিমধ্যেই দ্বিগুণ হয়ে গিয়েছে। প্রায় ১১ লক্ষ কোটি টাকা খরচ হবে এই প্রকল্প শেষ করতে। কোথা থেকে আসবে এই টাকা? তার উপর এখনও পর্যন্ত ২৫ হাজার কিমির বেশি প্রকল্প অনুমোদনই হয়নি। বিগত বছরে সাড়ে ৫ হাজার কিমি অনুমোদিত হয়েছিল। কথা ছিল চলতি আর্থিক বছরে ১২ হাজার ৫০০ কিমি নতুন সড়ক প্রকল্পে অনুমোদন দেওয়া হবে। হয়েছে মাত্র ২,৫৯৫ কিমি, যার কাজ শুরুই হয়নি। এই অবস্থায় অর্থমন্ত্রক আর এ বোঝা টানতে রাজি নয়। কারণ, ১১ লক্ষ কোটি টাকার বিপুল চাপ নিতে পারবে না সরকার। সেই সংস্থানই নেই। অর্থ মন্ত্রকের তরফে সড়ক পরিবহন মন্ত্রকে জানিয়ে দেওয়া হয়েছে নতুন করে যেন কাজ শুরু না করা হয়।

২০১৭ সালে বলা হয়েছিল, ৫ বছরে সমাপ্ত হবে এই প্রকল্প। সেখানে পাঁচ বছরে অর্ধেকও সড়ক নির্মাণ হয়নি। ইতিমধ্যেই এই প্রকল্প শেষের সময়সীমা ২০২৮ সাল পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু কাজের যা হাল, তাতে আগামী পাঁচ বছরের মধ্যে তা সম্পূর্ণ হওয়ার কোনও সম্ভাবনা নেই। এদিকে প্রকল্প বাস্তবায়নে ১০ লক্ষ কোটি টাকার বিদেশী দিনের জন্য আবেদনের কথা ভেবেছে সরকার। তবে সরকারের মাথার উপর এত বেশি বিদেশি দিনের বোঝা যে নতুন করে তা পাওয়া সম্ভব নয়। তার ওপর প্রকল্পের অত্যন্ত খারাপ পারফরমেন্সের জন্য ভারতমালার রেটিং কমেছে। আর খারাপ রেটিং কোন রকম ঋণ পাওয়ার পথে অন্যতম বড় বাধা। এই অবস্থায় তার যত বিশ বাঁও জলে মোদির স্বপ্নের ভারতমালা প্রকল্প।

Related articles

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...