Saturday, April 4, 2026

কেজরিওয়ালকে গ্রেফতারির খবর ভুয়ো, দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

Date:

Share post:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Delhi CM Arvind Kejriwal) গ্রেফতারির আশঙ্কায় সতর্ক আপ নেতারা (AAP Leader)। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই ইডি (ED) কেজরিকে নিজেদের হেফাজতে নিতে পারে বলে খবর ছড়িয়ে পড়েছিল। গতকাল থেকেই আশঙ্কা প্রকাশ করেছে অরবিন্দের দল। কিন্তু গোটা ব্যাপারটাই যে ভুয়ো এমন কথাই জানাচ্ছেন ইডি আধিকারিকরা।

তিনবার সমন পাওয়া সত্বেও কেন্দ্রীয় এজেন্সির ডাকে হাজির হননি দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM)। গতকাল তিনি জানান যে গোটা বিষয়টা বেআইনি তাই সহযোগিতা করার প্রশ্নই ওঠে না। যদি বিষয়টা আইনসম্মত হয় তাহলে যেকোনও ধরনের তদন্তের জন্য তিনি প্রস্তুত বলে জানিয়েছিলেন আপ নেতা। তারপর থেকেই বাড়ছে কেজরিওয়ালের গ্রেফতারির আশঙ্কা। এর আগে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) এবং আপ সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইন্ডিয়া জোটের তৎপরতার মাঝে কেজরিওয়ালকে নিয়ে আপের অন্দরে চোরাস্রোত বইছে। যদিও গ্রেফতারি নিয়ে কোনও কথা ইডির তরফে শোনা যায়নি।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...