Saturday, April 4, 2026

এখনও ভিসা পাননি হাবাস, সুপার কাপে বাগানের দ্বায়িত্বে কে?

Date:

Share post:

সদ্য সরিয়ে দেওয়া হওছে জুয়ান ফেরান্দোকে। নতুন কওচ হওছেন আন্তোনিও লোপেজ হাবাস। তবে সূত্রের খবর,এখনও ভিসা পাননি হাবাস। এদিকে দরজায় কড়া নাড়ছে সুপার কাপ। তাহলে কি সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডাই সুপার কাপে হেড কোচ হিসেবে থাকবেন? সেটাই এখন প্রশ্ন মোহনবাগানে। যদিও মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিছুই বলতে চাইছে না। জানিয়ে দেওয়া হয়েছে, সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে আজ অথবা কালকের মধ্যে।

আইএসএল-এর প্রথম পর্বে শেষ তিন ম্যাচে হার, এএফসি কাপে ভালো কিছু করতে না পারা, সব মিলিয়ে সবুজ-মেরুন কর্তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন জুয়ান ফেরান্দো। আর সেই কারণেই সরে যেতে হয়েছে তাঁকে। মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার বিরুদ্ধে হারের পরেই তাঁর উপর চাপ বাড়তে থাকে। ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কেরালা ব্লাস্টার্স ম্যাচই তাঁর কাছে অ্যাসিড টেস্ট। সেই ম্যাচে ব্যর্থ হওয়াতেই তাঁকে সরে যেতে হল। মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছিল, তিনি নিজেই পদত্যাগ করেছেন।

সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত বলেন, ‘হাবাস আমাদের টিডি ছিলই। জুয়ানের যে ব্যর্থতা হচ্ছিল, তা নিয়ে ম্যানেজমেন্ট বসে ঠিক করেছে যে জুয়ানকে রেস্ট দেবে।’ পাশাপাশি নতুন দায়িত্ব নেওয়া কোচ আন্তোনিও লোপেজ হাবাসও যে ভিসা পাননি সেটাও স্বীকার করে নিয়েছেন দেবাশিস। তিনি বলেন, ‘হাবাসকে সবে মাত্র দায়িত্বে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার ভিসার আবেদন করবে। ভারতে আসতে অন্তত সাত থেকে দশদিন লাগবে।’ বাগান সচিবের কথায় পরিস্কার সুপার কাপে প্রথম থেকে দলের সঙ্গে নেই হাবাস।

আরও পড়ুন-প্রথম দিনেই পরেছে ২৩টি উইকেট, নিউল্যান্ডসের উইকেট নিয়ে ক্ষু.ব্ধ খোদ দক্ষিণ আফ্রিকার কোচ, ক্যাপ্টেন


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...