Wednesday, April 8, 2026

দুবাইতে লটারিতে ৪৪ কোটি পেয়ে হতবাক ভারতীয় গাড়ি চালক

Date:

Share post:

গাড়ি চালাচ্ছেন অনেকদিন ধরে। সেই কাজের সূত্রেই বাড়তি রোজগারের আশায় পাড়ি দিয়েছিলেন দুবাইতে। সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েও একটি বেসরকারি সংস্থায় গাড়ির চালক হিসেবে যোগ দেন। সেখানে গিয়ে একটি লটারির টিকিট কাটতেই জীবন বদলে গেল। নতুন বছরেই ঘুরে গেল ভাগ্য।
জানা গিয়েছে, মুনাওয়ার ফাইরুস নামে ওই ব্যক্তি ভারতীয় মুদ্রায় ৪৪ কোটি টাকা জিতেছেন। এই লটারি জেতার ঘোর কাটছেই না তার। জ্যাকপটে জয়ে হতবাক হয়ে পড়েছেন তিনি। জানিয়েছেন, গত পাঁচ বছর ধরে প্রতি মাসে লটারির টিকিট কেটে আসছিলেন। কিন্তু জ্যাকপট জিতবেন, তা কখনও কল্পনাই করেননি।

তিনি বলেন, আমি এখনও নিশ্চিত নই কারণ আমি এটি ঘটবে বলে আশা করিনি। আমি এখনও হতবাক এবং আমার বিকল্পগুলি সম্পর্কে চিন্তা করার জন্য কিছু সময় নিতে হবে । তবে তিনি জ্যাকপট জেতার জন্য পুরো ৪৪ কোটি টাকা পাবেন না। দুবাইয়ের নিয়ম অনুসারে কর দিতে হবে তাঁকে। সেই সঙ্গে রয়েছে অনেক স্টেকহোল্ডার। তাদেরও অর্থের ভাগ দিতে হবে ভারতীয় গাড়িচালককে। জানা গিয়েছে, মুনাওয়ার সহ মোট ১০ জন জ্যাকপট জিতেছেন। মুনাওয়ারের আগে জ্যাকপট জিতেছিলেন সুতেশ কুমার নামে এক ভারতীয়। বেশ কিছু মাস আগে, এক বাংলাদেশি গাড়িচালক তিন কোটি টাকা মূল্যের লটারি জিতেছিলেন।

 

Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...