Saturday, April 4, 2026

ভোটের দিন হরতাল! কীভাবে ভোটারদের বুথে আনবেন হাসিনা?

Date:

Share post:

নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকে বাংলাদেশে সক্রিয় খালেদা জিয়ার বিএনপি (BNP)। এবার নির্বাচনের দিন হরতালের ডাক দিয়ে নির্বাচন প্রক্রিয়া ভেস্তে দেওয়ার সব পরিকল্পনা পাকা বিএনপি সহ মৌলবাদী ও বামপন্থী সংগঠনগুলির। তার উত্তরে রবিবার সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করাই লক্ষ্য শেখ হাসিনার। হরতালকে উপেক্ষা করে ভোটারদের ভোটমুখী করাটাই এখন চ্যালেঞ্জ আওয়ামিলিগের (Awami League)।

ভোট বয়কট করেছে প্রধান বিরোধী বিএনপি, কিছু বামপন্থী দল ও মৌলবাদী সংগঠনগুলি। ২৮ অক্টোবর তাঁদের মহাসমাবেশের পরিকল্পনা ভেস্তে যায়। তার পরদিন থেকেই লাগাতার হরতাল (strike) ডাকছে তাঁরা। সোশ্যাল মিডিয়া ও ভার্চুয়াল বক্তৃতা দিয়ে বারবার সাধারণ মানুষকে ভোট বয়কটের জন্য ডাক দিয়েছে তাঁরা। কিন্তু এত কিছুর পরও নিজেদের অ্যাজেন্ডাকে মানুষের মনে প্রতিষ্ঠা করার বিষয়ে সন্দিহান বিএনপি। শেষ পর্যন্ত ভোটের আগের দিন সকাল ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত হরতালের ডাক দেওয়া হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি ভার্চুয়াল বক্তৃতায় (virtual speech) জানিয়েছেন একথা। তবে শুধু ভার্চুয়াল বক্তৃতা দিয়েই থেমে থাকছে না বিএনপি। শুক্রবার মিছিলেরও ডাক দেওয়া হয়েছে।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা করতে হয়েছে আওয়ামি লিগকে। একতরফা ভোট ভাগ বাটোয়ারা করারও অভিযোগ উঠেছে। তারপরেও ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের কাউন্টার করেই থেমে নেই। বিরোধীদের পরিকল্পনা যেন আগে থেকেই আঁচ করে নিয়েছিল হাসিনার দল। তাই আগে থেকেই ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ নামে ক্যাম্পেন (campaign) চালু করে তাঁরা। ঘরে ঘরে গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে আবেদন করা হয় বেশ কয়েকদিন আগে থেকেই। এখন পরীক্ষা এটাই কতটা সাফল্য দেবে আওয়ামি লিগের ক্যাম্পেন। হরতালের পথে যাবে নির্বাচনের বাংলাদেশ, না কী আস্থা রাখবে নির্বাচনী প্রক্রিয়ায়?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...