Saturday, March 14, 2026

ইডির অভিযানের কথা জানত না রাজ্য পুলিশ! সন্দেশখালির ঘটনায় স্পষ্ট জানাল নবান্ন

Date:

Share post:

শুক্রবারই সন্দেশখালির (Sandeshkhali) সরবেড়িয়ায় (Sarberia) শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে জনরোষের মুখে পড়ে আক্রান্ত ইডি আধিকারিকেরা (ED Officials)। আক্রান্ত হয়েছেন তাঁদের সঙ্গে থাকা সিআরপিএফ জওয়ানও। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। অন্যদিকে, ঘটনার পর নবান্নের তরফে সাফ জানানো হয়, ইডির এই অভিযানের কথা জানতই না রাজ্য পুলিশ (West Bengal Police)। তবে হামলার ঘটনার কথা জানার ৩০ মিনিটের মধ্যেই ব্যবস্থা নেওয়া হয় রাজ্য প্রশাসনের তরফে।

নবান্ন (Nabanna) সূত্রে আরও জানানো হয়েছে, শুক্রবার সকাল ৯ টা নাগাদ ইডির আধিকারিকদের উপরে হামলার খবর আসে। যদিও তার আগে খবর পাওয়া মাত্রই রাজ্য পুলিশ গিয়ে ইডি এর আধিকারিকদের উদ্ধার করে। রাজ্য পুলিশ খবর পাওয়ার ৩০ মিনিটের মধ্যে উদ্ধার অভিযানে নেমেছিল বলে দাবি নবান্ন সূত্রের। জানা গিয়েছে, এদিন ঘটনাস্থলে প্রথমে পৌঁছন এসডিপিও। তারপরে এসপি-কে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে এডিজি সাউথ বেঙ্গলও ঘটনাস্থলে রয়েছেন। তিনি গোটা বিষয়টি তদারকি করছেন।

তবে এদিন রাজ্য পুলিশের কাছে খবর আসার পরে আর কোনও ঘটনা বা কোনও হামলার ঘটেনি বলে জানিয়েছে নবান্ন। ব্যারাকপুর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। রাজ্যের তরফে আরও জানানো হয়, এদিন রাজ্য পুলিশের কাছে খবর আসার পর আর কোনও ঘটনা বা কোনও হামলার ঘটেনি।

 

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...