Tuesday, March 3, 2026

ভারতীয় নাবিক সহ জাহাজ হাইজ্যাক সোমালিয়ার কাছে, তৎপর নৌবাহিনী

Date:

Share post:

আরব সাগরে আফ্রিকার সোমালিয়ার কাছে হাইজ্যাক (hijack) লাইবেরিয়ার পতাকাবাহক একটি জাহাজ। জাহাজে সওয়ার ১৫ ভারতীয় নাবিক (crew)। বিপদ সংকেত পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় সেদিন রওনা দিয়েছে ভারতীয় রণতরী INS চেন্নাই। ভারতীয় নৌবাহিনীর বিমানেও নজরদারী চালানো হচ্ছে এম ভি লীলা নরফোক জাহাজটির ওপর।

বৃহস্পতিবার সন্ধ্যায় লাইবেরিয়ার (Liberia) পতাকাবাহক পণ্যবাহী জাহাজ থেকে একটি বিপদ সংকেত পায় ভারতীয় নৌবাহিনী। সংকেতে জানানো হয় পাঁচ থেকে ছয় জনের সশস্ত্র দুষ্কৃতি জাহাজে হামলা চালিয়েছে বলে। বিপদ সংকেত (distress message) পেয়েই নৌবাহিনীর বিমান সেই দিকে রওনা দেয়। সংযোগ স্থাপন করা হয় বিপদগ্রস্থ জাহাজটির সঙ্গে। নাবিকদের সঙ্গে যোগাযোগ রেখে ব্যবস্থার জন্য তৈরি রণতরী INS চেন্নাইও।

গত একমাসে লোহিত সাগর এবং আরব সারের উত্তরের দিকে বেশ কিছু জাহাজে হামলা ও অপহরণের ঘটনা ঘটেছে। কখনও ড্রোন হামলা, কখনও বা সশস্ত্র হামলা চালিয়েছে দুষ্কৃতিরা। আমেরিকার নৌবাহিনীর পক্ষ থেকে কিছু ড্রোন হামলা প্রতিহতও করা হয়েছে। তবে পণ্যবাহী জাহাজে হামলার ঘটনাই বেশি ঘটছে। বৃহস্পতিবারের হাইজ্যাকের ক্ষেত্রেও একাধিক দেশের সমন্বয়ে জাহাজটির সাহায্য করা হচ্ছে।

spot_img

Related articles

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন।...