Tuesday, June 23, 2026

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ!

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Board of Education)। গত ৩ জানুয়ারি প্রাথমিকের প্যানেল প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি। শিক্ষক নিয়োগ মামলায় ৪২,৯৪৯ জনের নিয়োগের প্যানেল প্রকাশের জন্য দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বুধবার আদালতে ২০১৪ সালের টেস্ট (TET) সংক্রান্ত মামলার শুনানিতে এই রায় দেন তিনি। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে যে এই প্যানেল আগেই প্রকাশ করা হয়েছে । জেলাভিত্তিক সেই প্যানেলের সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তাই সে ক্ষেত্রে নতুন করে এর পুনরাবৃত্তি সম্ভব নয়। কিন্তু আদালত সে কথাকে মান্যতা না দেওয়ায় এবার ডিভিশন বেঞ্চের (Division Bench) দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

যখন জেলাভিত্তিক প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তখন বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) গোটা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে ছিলেন। মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। এর মাঝে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেওয়ায় কিছুটা হলেও ধোঁয়াশা তৈরি হয়েছে। সৌমেন নন্দী ও রমেশ মালিক মামলায় বিচারপতি সিনহা একই নির্দেশ দিলেও তার উপর আবার সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে। ফলে ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের পর সিঙ্গেল বেঞ্চ আবার কী করে ওই একই নির্দেশ দেয় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মাঝেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...