Wednesday, June 24, 2026

স্কুলে ঢুকেই এলোপাথাড়ি গুলি! আমেরিকায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

Date:

Share post:

শীতের ছুটি কাটিয়ে স্কুলে ফিরতেই আতঙ্ক ঘিরে ধরল আমেরিকার ইওয়া (Iowa) প্রদেশের পেরির (Perry) একটি স্কুলের পড়ুয়াদের। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। আহত পাঁচ জন, যার মধ্যে স্কুলের প্রিন্সিপালও রয়েছেন। ঘটনার পরই নিজের বন্দুকের গুলিতেই মৃত্যু হয় আততায়ী ১৭ বছরের ওই নাবালকের, অনুমান পুলিশের।

বৃহস্পতিবার ছিল পেরি হাইস্কুলের শীতের ছুটি কাটিয়ে স্কুল খোলার দিন। পড়ুয়ারা সবাই স্কুলে ঢোকার জায়গা দিয়ে ভিড় করে আসছিল। সকাল ৭.৩০ নাগাদ হঠাৎই ১৭ বছরের ডাইলান বাটলারের (Dylan Butler) বন্দুক থেকে বেরিয়ে আসে গুলির ফোয়ারা। ঘটনার সাত মিনিটের মধ্যেই পুলিশ বাহিনী পৌঁছায় স্কুলে। তার মধ্যেই মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার। তবে এরই মধ্যে আততায়ী বাটলার স্কুলের শৌচালয়ে গিয়ে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। যেখানে সে বন্দুক নিয়ে দাঁড়িয়ে বলতে থাকে ‘এখন শুধু অপেক্ষা’।

তবে ঘটনার পর পুলিশের তদন্তে বাটলারের সহপাঠীরা জানায় বাটলার সাধারণত শান্ত প্রকৃতির ছেলে ছিল। তবে অন্য সহপাঠীরা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত (bullied)। সহপাঠী অনেকেরই অনুমান, সেই কারণেই সে এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের পর বাটলারের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেঁটে, তার সামাজিক অবস্থান বিবেচনা করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...