Saturday, April 4, 2026

“মুখেই ‘গ্যারান্টির বুলি’, বেশি গুরুত্ব পায় গ.রু-গো.মূত্র”! মোদিকে তো.প শরদ পাওয়ারের

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যা গ্যারান্টি (Guaranty) দেন তার বেশিরভাগই অপূর্ণ থেকে যায়। তার থেকে বেশি গুরুত্ব পায় গরু এবং গোমূত্র। মহারাষ্ট্রের (Mahatashtra) আহমেদনগর (Ahmednagar) জেলার শিরডিতে কর্মী শিবিরের যোগ দিয়ে এমনি মন্তব্য করলেন এনসিপি সভাপতি শরদ পাওয়ার (Sharad Pawar)। এনসিপি নেতা (NCP) এদিন আরও বলেন, ২০১৬-২০১৭ সালে, প্রধানমন্ত্রী বলেছিলেন ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে। এখন আমরা ২০২৪ সালে এসে পৌঁছলেও কৃষকদের আয় দ্বিগুণ হয়নি। এরপরই পাওয়ার বলেন, মোদি শুধুমাত্র গ্যারান্টির বীণা বাজান। কিন্তু সেগুলো পূরণের সাধ হয় না।

এনসিপি নেতার আরও অভিযোগ, মোদি খুব কমই সংসদে আসেন কিন্তু তিনি যখন আসেন, তখন তিনি সরকারি নীতি সম্পর্কে লম্বা লম্বা দাবি করে সাংসদদের শুধুমাত্র বিচলিত করেন। যদিও  প্রধানমন্ত্রী মোদি খুব কমই সংসদে আসেন। আর সংসদে এলেই যখন তিনি সরকারের নীতিগুলি সামনে রাখেন, তখন সেগুলি সাংসদদের কথা বলার শব্দটুকু কেঁড়ে নেয়। পাওয়ারের অভিযোগ, বিজেপি একটি আক্রমণাত্মক প্রচার যন্ত্র তৈরি করেছে। এটা জার্মানিতে হিটলারের মতোই। বৃহস্পতিবারের এই শিবিরে উপস্থিত ছিলেন এনসিপির কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে, রাজ্য দলের সভাপতি জয়ন্ত পাতিল-সহ বিশিষ্টরা।

এছাড়া দক্ষিণ ভারত থেকে বিজেপির নাম মুছে যাবে বলে দাবি করে শরদ জানান, আমাদের বারবার বলা হচ্ছে যে বিজেপি ৪০০ টি আসন জিতবে। কিন্তু দক্ষিণ ভারতের দিকে তাকালে দেখা যায় বিজেপি কোথাও নেই… কেরালা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক, এছাড়া পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, পাঞ্জাব, দিল্লি হোক, বিজেপি ক্ষমতায় নেই।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...