Thursday, June 25, 2026

উপত্যকায় ‘খতম’ সেনা আধিকারিক খুনে অভিযুক্ত লস্কর জঙ্গি

Date:

Share post:

উপত্যকায় বড় সাফল্য ভারতীয় সেনার। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে গুলির লড়াইয়ে খতম লস্কর-ই-তইবার জঙ্গি। সেনার আধিকারিক ও পরিযায়ী শ্রমিকদের খুনের অভিযোগ ছিল এই জঙ্গির বিরুদ্ধে। নিহত জঙ্গির কাছ থেকে একাধিক অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা সূত্রে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার ছোটিগাম গ্রামে এক জঙ্গির উপস্থিতির খবর পেয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই মতো শুক্রবার সকালে ওই অঞ্চলে চিরুনি তল্লাশি শুরু করেন জওয়ানরা। সন্দেহজনক স্থানে পৌঁছতেই জওয়ানদের উপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা ওই জঙ্গি। পালটা আক্রমণ শুরু করেন নিরাপত্তারক্ষীরা। শুরু হয় ভয়ংকর গুলির লড়াই। এর পরই এনকাউন্টারে নিকেশ হয় ওই জঙ্গি। ঘটনাস্থল থেকে ওই জেহাদির দেহ উদ্ধার করে সেনাবাহিনী।

এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহত ওই জঙ্গির নাম বিলাল আহমেদ ভাট। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য। বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বিলালের বিরুদ্ধে। স্থানীয় সেনা আধিকারিক উমের ফায়াজ ও দুই পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগও রয়েছে এই লস্কর জঙ্গির বিরুদ্ধে। শোপিয়ানের ছোটিগাম গ্রামে কাশ্মীরি পণ্ডিত সুনিল কুমার ভাটের হত্যার ঘটনাতেও যুক্ত ছিল বিলাল। এমনকী যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দিতেও প্ররোচনা দিত সে। এদিন ওই জঙ্গিকে নিকেশ করার পর ওই জায়গা থেকে বিভিন্ন অস্ত্র, গোলাবারুদ, একে (AK) সিরিজের রাইফেল ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...