Friday, April 3, 2026

বিমান দুর্ঘটনায় প্রয়াত হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার! মৃত্যু হয়েছে দুই কন্যারও 

Date:

Share post:

শোকস্তব্ধ হলিউড (Hollywood), বিমান দুর্ঘটনায় (Plain Crash) প্রয়াত অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার (Christian Oliver)। দুই মেয়েকে নিয়ে গত ৪ জানুয়ারি সেন্ট লুসিয়ার দিকে রওনা দেন অভিনেতা। যান্ত্রিক গোলযোগের কারণে ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে হঠাৎ করেই তাঁদের বিমানটি জলে ভেঙে পড়ে। উদ্ধারকারীরা পৌঁছনোর আগেই মারা যান ৫১ বছর বয়সী ক্রিশ্চিয়ান (Christian Oliver) এবং তাঁর দুই মেয়ে মাদিতা ও অনিক। বিমান দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।

২০২৪ সালের প্রথম দিনেই নতুন বছরের শুভেচ্ছা সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন অভিনেতা। বলাই বাহুল্য মৃত্যুর আগে এটাই তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্ট ছিল। ২০০৮ সালে স্পোর্টস অ্যাকশন কমেডি ‘স্পিড রেসার’ (Speed Racer) ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। ‘ইন্ডিয়ানা জোনস’ (Indiana Jones) ছবির মাধ্যমেই সারা বিশ্বজুড়ে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। অলিভারের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হলিউড।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...