Saturday, May 23, 2026

যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্যর পাশে রাজ্য সরকার

Date:

Share post:

তিনিই নিয়োগ করেছিলেন আবার তিনিই সরিয়ে দিয়েছেন! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউকে নিয়োগ করেছিলেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আবার রাজ্যপাল-ই তাঁকে বরখাস্ত করেন। তবে এবার বুদ্ধদেব সাউয়ের পাশে দাঁড়াল রাজ্য সরকার।

বুদ্ধদেব সাউকে বৈধতা প্রদানসহ রেজিস্ট্রারকে চিঠি দিল উচ্চশিক্ষা দফতর। রাজভবন থেকে রেজিস্ট্রারের কাছে জানতে চাওয়া হয়, আচার্য তাঁকে অপসারণ করার পরেও বুদ্ধদেব সাউ কীভাবে উপাচার্যের দায়িত্ব সামলাচ্ছেন? এই প্রসঙ্গে উপাচার্যের পাশেই দাঁড়াল রাজ্য সরকার। রাজভবনের মামলা লড়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলি অর্থসাহায্য করেছে কীভাবে, সেই ব্যাপারে তদন্ত করার জন্য রাজ্য উচ্চশিক্ষা দফতর ইতিমধ্যেই চার সদস্যের কমিটি গড়েছে। তারা রাজ্য সরকারকে দ্রুতই রিপোর্ট দেবে।

অন্যদিকে, বিএড বিশ্ববিদ্যালয়ের অধীন বেসরকারি কলেজগুলির ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ল। অনলাইনে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের শেষদিন ছিল শুক্রবার। তবে, শুধুমাত্র অনলাইনে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরাই সেই রেজিস্ট্রেশনের সুযোগ পেয়েছেন। এর ফলে অনুমোদন না-পাওয়া বেসরকারি কলেজগুলিতে অফলাইনে ভর্তি হওয়া আরও প্রায় ৩০ হাজার (বেসরকারি মতে) ছাত্রছাত্রীর পরীক্ষা দেওয়া আর হচ্ছে না। যদিও, এ নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম। ছাত্রদের বৈধতা দেওয়ার দাবিতে তারা ৮ জানুয়ারি দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ দেখাবে।

Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...