Saturday, June 13, 2026

শাহজাহানের খোঁজে লুকআউট নোটিশ কেন্দ্রের! জানিয়ে এলে গোলমাল হত না, মত কুণালের

Date:

Share post:

তদন্তে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। এবার সন্দেশখালিতে শাহজাহান শেখের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল কেন্দ্র (Centre)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রে খবর, শাহজাহানের খোঁজে আইবি ও বিএসএফের সাহায্য নেওয়া হচ্ছে। উত্তর ২৪ পরগনার সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফকে সতর্ক করা হয়েছে। শাহজাহান বাংলাদেশে পালিয়ে যেতে পারেন বলে অনুমান কেন্দ্রীয় সংস্থার। BSF-এর পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষকেও সজাগ থাকতে বলা হয়েছে। রাজ্যকে জানিয়ে এলেই কোনও গোলমাল হত না- মত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)।

রেশন মামলার তদন্তে শুক্রবার শাহজাহানের বাড়ি যায় ইডির (ED) পাঁচ সদস্যের দল। তবে, রাজ্য প্রশাসনকে কিছুই জানায়নি তারা। ফলে সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছনোর আগেই তাঁদের বাধা দেন গ্রামবাসীরা। বাড়ির সামনে গিয়ে শাহজাহানকে ডাকাডাকি করে সাড়া না মেলায় দরজা ভাঙার চেষ্টা করেন আধিকারিকরা। তাঁদের বাধা দিলে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি বাধে। সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকেও। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। ভাঙচুর করা হয় ইডি-র গাড়ি। ইডি আধিকারিকরা ফিরে আসেন। অভিযোগ, সেই সময়েই ৩ ইডি আধিকারিক আহত হন। শাহজাহানকে আর খুঁজে পাওয়া যায়নি বলে ইডি-র অভিযোগ।

তৃণমলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, তিনি শুনেছেন, শাহজাহানকে ৪৮ ঘণ্টার মধ্যে ইডির হাতে তুলে দিতে হবে বলে রাজ্যকে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এটা আগে করলেই এই গোলমাল হত না বলে মত কুণালের।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...