Friday, April 3, 2026

অজিদের বিরুদ্ধে ৪উইকেট নিয়ে বিপাকে তিতাস, কিন্তু কেন?

Date:

Share post:

গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে জয় পায় ভারতীয় দল। এই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন তিতাস সাধু। নেন ৪ উইকেট তিনি। আর এই উইকেট নিয়ে বিপাকে বাংলার মেয়ে। টেস্ট এবং এক দিনের সিরিজে সুযোগ পাননি তিতাস। টি-২০-তে সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই তুলে নেন ৪ উইকেট। আর এরপরই জানালেন এবার তার অনেক খরচ হবে। আসলে ভারতের মেয়েদের দলে ম্যাচের সেরা হলে দলকে খাওয়াতে হয়। সে কথাই জানালেন তিতাস।

ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তিতাস বলেন, “আমাদের দলে এখন একটা নিয়ম হয়েছে। যে ম্যাচের সেরা হবে, সে বাকিদের খাওয়াবে। আমি তৃতীয়বার ম্যাচের সেরা হলাম। তাই আমার তরফে তিনদিন খাওয়ানো বাকি রয়েছে।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের দু’টি সিরিজ়ে প্রথম একাদশে সুযোগ পাননি তিতাস। শুক্রবার দ্বিতীয় ওভারে ২ উইকেট নেন তিনি। তিতাস বলেন, “অনেক দিন বসেছিলাম। এদিন সুযোগ কাজে লাগাতে পেরে ভাল লাগছে। ম্যাচের সময় শিশির পড়ছিল। সেটাও সাহায্য করেছে।”


এদিকে ম্যাচ শেষে তিতাস ধন্যবাদ জানান ঝুলন গোস্বামীকে। ভারতের প্রাক্তন অধিনায়কের উপদেশেই তাঁর বোলিং-এ উন্নতি হয়েছে বলে জানালেন তিতাস। তিনি বলেন, “আমার জীবনে খুব বড় ভূমিকা রয়েছে ঝুলনদির। ১৩ বছর বয়সে তাঁর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। তখন থেকেই আমাকে সাহায্য করেন তিনি। এখন ঝুলনদি বাংলা দলের সঙ্গে রয়েছে। ভারতের হয়ে টি-২০ সিরিজ খেলা শেষ হলে আমিও যোগ দেব সেখানে। ঝুলনদির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ। আমাকে বলেছিল, বাকি সব ভুলে বলের গতি বৃদ্ধি করতে। পেসারদের জোরে বল করতেই হবে। এটা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিল ঝুলনদি। সেটাই আমার বোলিং বদলে দিয়েছে বলে মনে হয়।”

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১৪১ রান করে। জবাবে ১৪ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত। এই জয়ের জন্য তিতাসের প্রশংসা করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি বলেন, “আমরা ভেবেছিলাম তিন জন স্পিনার খেলাব। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করা হয়। সুযোগ দেওয়া হয় তিতাসকে। ও উইকেটও এনে দিল। প্রত্যেক বোলার খুব ভাল বল করেছে। পরের ম্যাচেও এই ভাবে খেলতে চাইব।”

আরও পড়ুন-রেফারিদের ভুল কমাতে উদ্যোগ AIFF-এর

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...