Saturday, June 13, 2026

পশ্চিমী ঝঞ্ঝায় আপাতত শীতের বিরতি! 

Date:

Share post:

জাঁকিয়ে শীতের অনুভূতি আপাতত ব্যাকফুটে। জেলায় জেলায় চড়ছে পারদ, শীতের ইনিংসে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। আপাতত ১০ তারিখ পর্যন্ত বঙ্গে এমন আবহাওয়ার কথাই জানিয়েছেন হাওয়া অফিসের কর্তারা। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) আধিকারিক গণেশচন্দ্র দাস (G C Das)জানিয়েছেন, এই মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি না হলেও উত্তুরে হাওয়া প্রবেশের কোনও সম্ভাবনা নেই। তাই কনকনে শীত উপভোগ করতে পারছেন না বাঙালি।

জম্মু-কাশ্মীর এবং হরিয়ানায় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। এই পরিস্থিতির বদল হতে আরও পাঁচ থেকে ছয় দিন সময় লাগবে। তাই ততদিন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা কম। ভোরের দিকে কুয়াশা থাকলেও দিনের বেলা আকাশ রৌদ্রজ্বল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...