Saturday, April 4, 2026

নজরে নির্বাচন: ডায়মন্ড হারবারে জয়ের ব্যবধানের টার্গেট বেঁধে দিলেন অভিষেক

Date:

Share post:

পাখির চোখ লোকসভা নির্বাচন। তবে নির্বাচনের জন্য অপেক্ষা না করে আগেই প্রতিশ্রুতি পালন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার পৈলানের মঞ্চ থেকে বার্ধক্য ভাতা দেওয়ার কাজ শুরু করেন তিনি। আর সেখান থেকেই অভিষেক বলেন ভোটের জন্য নয় মানুষের প্রয়োজনের কথা ভেবেই এই পরিষেবা। একই সঙ্গে ডায়মন্ড হারবার মডেলকে তুলে ধরে এবারের লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধান বেঁধে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন অভিষেকের বার্তা, গতবার লোকসভায় ৩ লক্ষ২২ হাজারের ব্যবধান ছিল। এবার ৪লক্ষ করতে হবে। ডায়মন্ড হারবার মডেল-কে সামনে রেখে অভিষেক জানান. দেশের মধ্যে উন্নয়নে যেমন সেরা ডায়মন্ড হারবার সেরকমই লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানেও সেরা হতে হবে। স্বাভাবিকভাবেই দলীয় সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বার্তায় উজ্জীবিত তৃণমূল।

এমনিতেই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যে পরিমাণ উন্নয়নের কাজ করেছেন, তাতে তিনি প্রার্থী হলে তৃণমূলের তরফে জয় প্রায় নিশ্চিত। সেই কারণেই এবার জয়ের ব্যবধানের টার্গেট বেঁধে দিলেন অভিষেক।

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...