Saturday, April 4, 2026

বিজেপি বলে, তৃণমূল করে: তোপ অভিষেকের, নাম না করে বিঁধলেন বাম-কংগ্রেসকেও

Date:

Share post:

বিজেপি মুখে বলে সবকা সাথ, সব কা বিকাশ। আর তৃণমূল উন্নয়ন করে দেখায়। রবিবার পৈলানের মঞ্চ থেকে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। একই সঙ্গে নাম না করে বামেদের ইনসাফ যাত্রা ও কংগ্রেসের ন্যায়যাত্রাকেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। বলেন, “আজ যেটা করলাম সেটা ন্যায়, ইনসাফ, সবকা সাথ, সবকা বিকাশ”

এদিন পৈলানের মঞ্চ থেকে ডায়মন্ড হারবারে নিজের উদ্যোগে বার্ধক্য ভাতা দেওয়া শুরু করেন অভিষেক। সেখানেই তিনি বলেন, ইচ্ছে থাকলেই কাজ করা যায়। বিজেপি শুধু মুখে ফাঁকা আওয়াজ দেয়- সব কা সাথ, সব কা বিকাশ। কিন্তু কোনও কাজ করে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮হাজার কোটি দিয়ে বিমান কিনেছেন। অথচ দেশে ৮ কোটি মানুষের বয়স ষাট বছরের বেশি। তাঁদের যদি এক হাজার টাকা করে দেওয়া হত। তাহলে তাঁদের উপকারে লাগত। কোভিডের ছুতোয় ২ বছর সাংসদদের তহবিলের টাকা বন্ধ রেখেছিল কেন্দ্র। আর সেই টাকায় সেন্ট্রাল ভিস্তা, ৮হাজার কোটির বিমান কিনছে। বিকাশ শুধু ওদের হচ্ছে। দেশের সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে না। অভিষেকের কথায়, বিজেপির এখানে ভোট চাওয়ার কোনও অধিকার নেই। আমরা শুধু প্রতিশ্রুতি দিইনি, কাজ করে দেখিয়েছি। বিজেপির ১৫ লাখের ভাঁওতাবাজি আর ২ কোটি বেকারের চাকরির মতো মিথ্যাকথা বলিনি।

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, বিজেপি বলে ভোট দাও তবে কাজ করব। বাংলায় হেরে গিয়ে ১০০দিনের টাকা আটকে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার সারা দেশে আর কোনও রাজ্যের সঙ্গে এটা হয়নি। অভিষেক বলেন, বিজেপিকে উৎখাতে লড়াই চলবে। বাংলা থেকে প্রতি বছর টাকা নিয়ে গিয়েছে। কিন্তু রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে।

এদিন অভিষেকের পৈলানের অনুষ্ঠানের আগেই ছিল বামেদের ‘ইনসাফ সমাবেশ’। আবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু করছেন ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। মঞ্চ থেকে নাম না করে দুই দলকেই ঠোকেন অভিষেক। বলেন, “কেউ বলছে ইনসাফ করো। কেউ বলছে ন্যায় করো। আজ যেটা করলাম সেটা ন্যায়, ইনসাফ, সবকা সাথ, সবকা বিকাশ”। অর্থাৎ কথা নয় তৃণমূল কাজ করে দেখায়। মানুষের উন্নয়নই প্রকৃত ন্যায়, ইনসাফ, বিকাশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...