Tuesday, February 24, 2026

Bangladesh Election: হাজারিবাগে হিংসা, খুলশিতে সংঘর্ষ! বেলা বাড়লেও ভোটারদের দেখা নেই

Date:

Share post:

থমথমে পরিবেশে ওপার বাংলায় (Bangladesh Election)। সকাল গড়িয়ে দুপুর হতে চলল কিন্তু এখনও পর্যন্ত সেভাবে ভোটারদের দেখা মিলছে না বুথে বুথে। শনিবার নির্বাচনের আগের দিন অবধি বাংলাদেশের (Bangladesh ) বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর মিললেও, এদিন সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর সেভাবে কোনও অশান্তি হয়নি। এ দিন সকালেই ঢাকার সিটি কলেজে (City College, Dhaka) ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। শেখ হাসিনার সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা ও তাঁর ছেলে রাদওয়ান মুজিব। ভোট দিতে আসেন অভিনেতা তথা আওয়ামী লিগের প্রার্থী ফিরদৌসও (Firdous Ahmed)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছেলে ববিকে সঙ্গে নিয়ে গুলশান মডেল হাই স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। বেলা ১১টা ৫০ মিনিটে ভোট দেন তিনি। কিন্তু সকালের দিকে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও বেলা গড়াতেই বাড়ছে হিংসার ঘটনা।

আজ বাংলাদেশের মোট ২৯৯টি আসনে ভোট হচ্ছে। নওগাঁ আসনের প্রার্থীর মৃত্যুর জন্য ওই কেন্দ্রে ভোট বাতিল করে দেওয়া হয়েছে। মোট ১১ কোটি ৯৩ লাখ, ৩৩ হাজার ১৫৭ জন ভোটার ভোট দেবেন।শনিবার ১৬ ঘণ্টায় বাংলাদেশে ১৪টি জায়গায় অশান্তি ও অগ্নিসংযোগের অভিযোগ এসেছিল। রাজবাড়ি জেলা ও চট্টগ্রামে দুটি ভোটকেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়। অশান্তিতে মৃত্যু হয় ১ পুলিশকর্মীর। পাশাপাশি চিত্তগাঁও ও গাজিপুর শহরেও দুটি প্রাথমিক স্কুলে আগুন লাগিয়ে দেওয়া হয়। আজ দুপুর একটা নাগাদ রাজধানীর হাজারিবাগে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ হয়, শিশু-সহ আহত ৩। চট্টগ্রাম-১০ আসনের খুলশির পাহাড়তলি ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর।

অন্যদিকে, নিজেকে ভোট দিতে পারলেন না জনপ্রিয় ইউটিউবার হিরো আলম। আসলে তিনি বগুড়া-৬ (সদর) আসনের ভোটার। আর বগুড়া-৪ আসনের প্রার্থী হয়েছেন এ কারণে নিজের ভোটটি অন্য প্রার্থীকে দিলেন হিরো। তবে সুষ্ঠুভাবে ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

spot_img

Related articles

কলকাতায় শুটআউট, রাতের শহরে যুবককে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি!

কলকাতার বেনিয়াপুকুরের তিলজলায় (Tiljola , Beniapukur) শুটআউট। সোমবার সন্ধ্যায় মহম্মদ নিয়াজ (MD Niyaz) নামে এক যুবককে লক্ষ্য করে...

মা ফ্লাইওভারে সেনা ট্রাকের দুর্ঘটনা! আহত ২ জওয়ান

মা উড়ালপুলে দুর্ঘটনা, বৃষ্টি ভেজা মঙ্গলের সকালে সেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে ঢুকতেই বিপত্তি। আহত হয়েছেন দু’জন...

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় পাইলট-সহ ৭ যাত্রীর মৃত্যু

আশঙ্কাই সত্যি হল, রাঁচি থেকে দিল্লিগামী এয়ার অ্যাম্বুল্যান্স (Ranchi to Delhi air ambulance accident) দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে...

আরাবল্লী পর্বতে সাতপাক ঘুরবেন বিজয়- রশ্মিকা! ‘বিরোশ’ বিয়ে ঘিরে সবার নজর উদয়পুরে

'দ্য ওয়েডিং অব বিরোশ' (Vijay-Rashmika Wedding) অফিসিয়াল ভাবে ঘোষণা হওয়ার পর থেকে দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা (Rashmika...