Monday, March 16, 2026

বামের সমাবেশে লালের দেখা নেই, শহরের রাস্তায় পিকনিক পার্টির ভিড়

Date:

Share post:

২০০৮ সালের পর ২০২৪, ফের সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ। “ক্যাপ্টেন” মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে তারুণ্যের জয়গান গাইতে গিয়ে কার্যত মুখ থুবড়ে পড়ল বামেরা। সমাবেশ শুরুর আগে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পায়ে হেঁটে মিছিল নেই, হাতে গোনা কিছু ফাঁকা বাস ও চারচাকা লালঝান্ডা ছাড়া আর কিছুই চোখে পড়েনি। ব্রিগেড বা ধর্মতলায় যে কোনও রাজনৈতিক দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা করিডোর হলো এসএন ব্যানার্জি ক্রসিং। কারণ এই রাস্তা দিয়েই শিয়ালদহ সহ উত্তর কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, ইএম বাইপাস থেকে একের পর এক মিছিল অতীতে আমরা যেতে দেখেছি। সেটা বাম, বিজেপি হোক কিংবা তৃণমূল। কিন্তু এবার বামেদের মিছিলে একেবারে পৃথক ছবি। শহরের অন্যান্য রাস্তাও ছুটির দিনের মেজাজে ছিল।

দুপুর বারোটা পর্যন্ত বামেদের সমাবেশে শহরের বুকে লালের দেখা নেই। রবিবারের রাজপথে পিকনিক পার্টির ভিড় তার চেয়ে ঢের বেশি। ডিওয়াইএফআই-এর সমাবেশের জন্য রাস্তায় যথেষ্ট পুলিশ মোতায়েন ছিল, কিন্তু সেই অর্থে তাঁদের ভিড় সামলাতে কোনওরকম নাজেহাল হওয়ার অবস্থা বা ব্যস্ততা ছিল না। এই শক্তি নিয়ে যে ব্রিগেডের মতো সুবিশাল ময়দান প্রকৃত অর্থেই গড়ের মাঠের চেহারায় ছিল বাম যুব সংগঠনের সমাবেশে।

 

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...