Monday, March 16, 2026

“সেই তো জামানত বাজেয়াপ্ত হবে, শূন্য পাবে”! বাম যুবদের ব্রিগেডকে গুরুত্বহীন বললেন কুণাল

Date:

Share post:

৫০ দিন ‘ইনসাফ যাত্রা শেষে আজ রবিবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ব্রিগেড। দুপুর ১২টায় শুরু সমাবেশ। সকাল থেকে পায়ে হেঁটে কিছু মিছিল ও বাস ব্রিগেডমুখী হলেও সেই অর্থে কোনও উন্মাদনা নেই। ফলে ব্রিগেডের মতো সুবিশাল মাঠ যে ভরবে না তা স্পষ্ট।

এদিকে সিপিএম-এর যুব সংগঠনের এই ব্রিগেড সমাবেশকে কটাক্ষ জোড়লেন তৃণমূ মুখপাত্র কুণাল ঘোষ ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। কুণাল ঘোষের (Kunal Ghosh) কথায়, ”ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশের নামে কিছু লোক ব্রিগেড যাবেন, কিন্তু সিপিএমকে তাঁরা ভোট দেবেন না। সিপিএম-এর কাছে তো ব্রিগেড নতুন নয়। একুশ সালেও ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে। অর্থাৎ ব্রিগেড দেখিয়ে, ব্রিগেডে লোক আসছে, শিয়ালদা থেকে লোক ঢুকছে, শিয়ালদা থেকে এত মানুষ এল, সিট তো সেই গিয়ে শূন্য। বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম। যাঁরা যাবেন আজ লালঝান্ডা নিয়ে, তাঁরা চক্ষুলজ্জায় তো বলতে পারবেন না, তাঁদের মধ্যে কিছু মানুষ, যাঁদের বাড়িতে কন্যাশ্রী, সবুজসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, তাঁরা চুপচাপ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, আর যাঁরা অন্ধ তৃণমূল বিরোধী তাঁরা বিজেপিকে ভোট দেবন, সিপিএম-এর খাতা তো থাকবে শূন্য। তাই কিছু লোক যাঁরা চক্ষুলজ্জায় দলকে বলতে পারবেন না, তাঁরা ব্রিগেডে যাবেন।”

কুণালের আরও সংযোজন, ‘সিপিএম-এর ব্রিগেড নতুন নয়, কিন্তু সিপিএম-এর ব্রিগেড মানেই সিপিএমকে ভোট নয়। সিপিএম-এর কাছে প্রথম চ্যালেঞ্জ, ভোটটা আগে বিজেপির কাছ থেকে ফিরিয়ে আনুক। সিপিএম কমেছে বিজেপি বেড়েছে। সিপিএম বড় বড় কথা পরে বলবে, ব্রিগেড দেখিয়ে কী হবে! এই ব্রিগেড আগে দেখা। এবারে ব্রিগেড দেখিয়ে সম্পূর্ণ হবে না, সিপিএম-এর ক্ষমতা থাকলে ৪২টা আসনে একা লড়ুক, জামানত জব্দ হবে, শূন্য পাবে, তাহলে ব্রিগেডের ভ্যালু কী আছে, ব্রিগেডের ভ্যালু নেই।”

অন্যদিকে, কটাক্ষ করবে ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষও। তিনি বলেন, ”এর আগেও ব্রিগেড করেছেন, বিধানসভার আগেও ব্রিগেড করেছিলেন বামপন্থীরা, ভরিয়েও দিয়েছিলেন, কিন্তু একটা আসনেও জিততে পারনি। ব্রিগেড করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য, বহু বছর ধরে, যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবে তারা।”

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...