Saturday, April 4, 2026

আজই পদ্মাপাড়ের ভাগ্য নির্ধারণ, সকাল থেকে শুরু ভোটগ্রহণ পর্ব!

Date:

Share post:

ধর্মঘট আর অশান্তির আবহেই আজ বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন (Election of Bangladesh National Parliament)। ভোটাধিকার প্রয়োগ করবেন ১১ কোটি ৯৬ লাখেরও বেশি ভোটার। সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। এবারের নির্বাচনে অন্যান্য প্রার্থীদের থেকে চলচ্চিত্র জগত (Entertainment News) থেকে নির্বাচনে অংশ নেওয়া তারকাদের দিকে নজর থাকছে সবার।

চলতি নির্বাচনে বিএনপি (BNP) অনেকটাই কোণঠাসা বলেই মনে করছে সেদেশের রাজনৈতিক মহল। তবে আওয়ামী লিগের আশা, অন্তত ৫০ শতাংশ ভোট পড়লেই বাজিমাত করবে তারা। আজ দিনভর দেশের আইনশৃঙ্খলা বজায় রাখাই এখন পুলিশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা ফিরদৌস। তিনি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী । বগুড়া-৪ আসন থেকে লড়ছেন বিতর্কিত ইউটিউবার হিরো আলম। মানিকগঞ্জ-২ আসন থেকে নিজের জেতার বিষয়ে আশাবাদী জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। অভিনেত্রী মাহিয়া মাহি রাজশাহী-১ আসনে নির্দল প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। আওয়ামী লিগ মনে করছে মোট ৩০০ আসনের মধ্যে লড়াই হতে পারে ১৩০ আসনে। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লিগ ১৫৩ আসনে বিনা লড়াইয়ে জয়লাভ করেছিল।২০১৮ সালের নির্বাচনে বিএনপি-সহ সব বিরোধী দল অংশ নিয়েছিল। সেবার ভোট পড়েছিল ৮০ শতাংশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...