Saturday, April 4, 2026

Entertainment: আলিয়ার সামনেই রশ্মিকাকে ‘চুমু’ রণবীরের!

Date:

Share post:

বক্স অফিসে নিজের দাপট দেখিয়ে তেইশের শেষ লগ্ন থেকেই খবরের শিরোনামে রণবীর কাপুর (Ranbir Kapoor)। ‘অ্যানিমাল’ (Animal) এই এই মুহূর্তে ঋষিপুত্রের কেরিয়ারের অন্যতম বড় হিট। প্রায় নশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবি। তাই ‘অ্যানিমাল’ সিনেমার সাকসেস পার্টিতে উজ্জ্বল উপস্থিতি সস্ত্রীক রণবীরের। সঙ্গে অবশ্য তাঁর মা এবং শ্বশুরও ছিলেন। কিন্তু রশ্মিকা (Rashmika Mandana) আসতেই আলিয়াকে ছেড়ে অনস্ক্রিন নায়িকাকে কাছে টেনে নিলেন নায়ক, আর তারপর..আদরের চুম্বন!

রণবীর ও রশ্মিকার রোম্যান্স এই মুহূর্তে বলিউডের চর্চার অন্যতম বিষয়। সিনেমাতে দক্ষিণের অভিনেত্রী সেরকম কিছু করার না থাকলেও, RK-এর সঙ্গে তাঁর কেমিস্ট্রি দেখতে বেশ মিষ্টি লেগেছে। সাকসেস পার্টিতেও সেই সমীকরণ দেখা গেল। দুজনের ঘনিষ্ঠ মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। পার্টিতে নজর কাড়লেন তৃপ্তি দিমরিও। এছাড়াও ছিলেন অনিল কাপুর, ববি দেওল, প্রেম চোপড়া, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’স্যুজা, প্রেম চোপড়া সহ আরও অনেকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...