Thursday, March 12, 2026

মোদি নয়, দিদির নেতৃত্বেই এগোবে দেশ, দাবি ব্রাত্য-চন্দ্রিমার

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বই আগামিদিনে এগোবে দেশ। এভাবেই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের মন্তব্যের পাল্টা জবাব দিল তৃণমূল। এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু বলেন হঠাৎ করেই কেন্দ্রীয় মন্ত্রীর পশ্চিমবঙ্গকে নিয়ে দরদ দেখাচ্ছেন।

চন্দ্রিমা ভট্টাচার্যর কথায়, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলছেন ২০৪৭-এ উন্নত দেশ হবে ভারত। তার মানে বিজেপি সরকার ১০ বছরেরও বেশি ক্ষমতায় থাকার পরেও এখনও উন্নত দেশ হতে পারেনি ভারত। অথচ ২০১১-র পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা উন্নয়নের শিখরে পৌঁছেছে। রাজ্যের একাধিক জনমুখি প্রকল্প কেন্দ্রের বিচারেই প্রথম হয়েছে। স্বাধীনতা আন্দোলনের মতই পশ্চিমবঙ্গের মহিলা থেকে ছাত্র যুবরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই।

অন্যদিকে, মন্ত্রী ব্রাত্য বসু বলেন, বাংলা সব সময়ই এগিয়ে, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাই এইসব না বলে রাজ্যের গরিব মানুষের ন্যায্য বকেয়া টাকা মিটিয়ে দিলে মানুষ উপকৃত হবে এবং দেশও এগোবে। উলেখ্য, রাজ্যে এসে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল মন্তব্য করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরর নেতৃত্বে উন্নততর ভারত গঠনে অগ্রণী ভূমিকা নেবে বাংলা। কলকাতায় এসে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন ২০৪৭-র উন্নততর ভারত গঠন এই সরকারের লক্ষ্য। ২০৪৭-এ উন্নত ভারত যখন স্বাধীনতার ১০০ বছর যখন পালন করবে, তখন পুরোভাগে থাকবে বাংলা। ঠিক যেমনটা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছিল বাংলা। তেমনভাবেই ভারতের উন্নয়নের এরাজ্যের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তাঁর কথায় পশ্চিমবঙ্গের মেহনতি মানুষ, কৃষক, মহিলা থেকে যুবসমাজ সবাই নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন ভারত গঠনে অগ্রণী ভূমিকা নেবে। তারই পাল্টা দিয়ে রাজ্যের দুই মন্ত্রী বলেন, মোদি নয়, দিদির নেতৃত্বেরই এগোবে দেশ।

 

 

 

 

spot_img

Related articles

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...

দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার 'স্বাস্থ্যসাথী' (Swasthya...