Saturday, April 4, 2026

Bangladesh Election: ভোট দিলেন তারকাপ্রার্থী শাকিব আল হাসান ও অভিনেতা ফিরদৌস

Date:

Share post:

আজ সকাল থেকেই বাংলাদেশের (Bangladesh) ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল আটটা নাগাদ ভোট দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বারের নির্বাচনে নজরে থাকছেন একগুচ্ছ তারকা প্রার্থীরা। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh Parliament Election) মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি। ভোট দিয়েই জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

আজ সকাল ৮ টা নাগাদ মাগুরা পুরসভার ৮ নং ওয়ার্ডের দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শাকিব। জানান, নির্বাচনে জয় যুক্ত হয়ে আগামী পাঁচ বছর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি।

অপর তারকা প্রার্থী বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা ফিরদৌস আহমেদ আওয়ামী লীগের টিকিটে এ বছর প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিছুক্ষণ আগে ভোট দিলেন তিনিও। ঢাকা-১০ আসনের নৌকা মার্কায় আওয়ামী লীগের প্রার্থী ফিরদৌস।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...