Monday, April 6, 2026

ভরদুপুরে মুর্শিদাবাদে শুটআউট, মৃত এক তৃণমূল কর্মী

Date:

Share post:

মুর্শিদাবাদে খুন হলেন এক তৃণমূল কর্মী। ভরদুপুরে প্রকাশ্যে খুন হলেন তৃণমূল কর্মী সত্যেন চৌধুরী।অভিযোগ, বাইকে করে একতদল দুষ্কৃতী এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঋ্জ থেকে গুলি চালায়। অনুমান দুষ্কৃতীরা আগে থেকেই ওতপেতে ছিল।এই খুনের নেপথ্য কারণ এখনওএ স্পষ্ট নয়। অধরা দুষ্কৃতীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,বহরমপুরের ভাকুড়ি মোড়ে বেশ কয়েক জন অনুগামীকে নিয়ে নির্মীয়মান বহুতলের কাছে বসেছিলেন সত্যেন। সেই সময় দু’টি বাইকে করে তিন দুষ্কৃতী আসে। খুব কাছ থেকে পর পর তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।স্থানীয়রাই তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় সত্যেনের।স্থানীয়দের দাবি, প্রথম দিকে রাজনীতিগত ভাবে অধীর-ঘনিষ্ঠ ছিলেন সত্যেন। সুতিরমাঠ সেবা সমিতি-সহ একাধিক ক্লাবের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। বাম আমলে বেশ কয়েক বার বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে জেল খেটেছেন সত্যেন। রাজ্যে পালাবদলের পর অধীরের সঙ্গে মতপার্থক্যের জেরে তৃণমূলে যোগ দেন সত্যেন।সত্যেনকে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়।সত্যেনের খুনের নেপথ্যে রাজনীতি নাকি ব্যবসায়িক কোনও বিষয় রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের অভিযোগ, কংগ্রেস ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা লোকসভা ভোটের আগে অশান্তি তৈরি করতে সত্যেনকে খুন করেছে।যদিও বামেরা সেই অভিযোগ অস্বীকার করেছে।মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুনের প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...