Tuesday, June 23, 2026

মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা

Date:

Share post:

গঙ্গাসাগর মেলা (Gangasagar Fair) শুরু হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ইতিমধ্যে মেলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তার মধ্যেই সোমবার গঙ্গাসাগর পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত বছরের মতো চলতি এবারও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগরকে। তবে আগত পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য সবরকম পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।সেকারণেই গতবারের তুলনায় এবার পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে। সোমবার গঙ্গাসাগরে পৌঁছে কপিলমুনির মন্দিরে (Kapilmuni Temple) ও ভারত সেবাশ্রম সঙ্ঘেও যাওয়ার কথা মমতার। পাশাপাশি মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। মঙ্গলবার সেখান থেকেই যাবেন জয়নগর। সেখানে মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি রয়েছে।

এদিকে গঙ্গাসাগর মেলার উদ্বোধনের আগে থেকেই সেখানে ভিড় করছেন পুণ্যার্থীরা। সকলের গতিবিধির ওপর নজর রাখতে দিকে দিকে ওয়াচ টাওয়ার করা হয়েছে। সেখান থেকেই মানুষের ভিড়ের ওপর দৃষ্টি রাখছেন পুলিশ কর্মীরা। এছাড়াও খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুমও। সেই কন্ট্রোল রুমের দায়িত্বে আছে একটি বিশেষ দল। কোনওরকম অসুবিধা দেখা দিলেই কন্ট্রোল রুম থেকে তা মোকাবিলা করা হবে। পাশাপাশি গোটা গঙ্গাসাগর মেলা চত্বর সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।

এছাড়াও মেলার জন্য খোলা হয়েছে হেল্প ডেস্ক। বাংলা, ইংরেজি, হিন্দি ভাষাতে মাইকিং চলছে সবসময়। তৈরি করা হয়েছে মেডিক্যাল ক্যাম্পও। ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীরা সব সময় সেখানে থাকবেন। পাশাপাশি বাফার জোনও তৈরি হয়েছে তীর্থযাত্রীদের থাকার জন্য।

 

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...