Saturday, April 4, 2026

চোট সারেনি শামির, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কি আছেন এই ভারতীয় বোলার?

Date:

Share post:

এখনও চোট সারেনি মহম্মদ শামির।ফলে আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে না-ও খেলতে পারেন তিনি। বিশ্বকাপের পর বল হাতে দেখা যায়নি শামিকে। চোটের কারনে ছিলেন না দক্ষিণ আফ্রিকা সিরিজেও। আর এবার খবর ইংরেজদের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে না থাকতে পারেন শামি।

এই নিয়ে , ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, গোড়ালিতে চোট পাওয়ার পর শামি এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন। সুস্থ হচ্ছেন তিনি। কিন্তু এখনও বোলিং শুরু করেননি শামি। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে তাঁর খেলা নিয়ে বড় সংশয় রয়েছে। তবে তৃতীয় টেস্ট থেকে তাঁর দলে ফেরার সম্ভাবনা রয়েছে। যদিও , শামিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছিল না বোর্ড।

শামির চোট সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে সিরিযে শামিকে রেখেই দল ঘোষ্ণা করেচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে বাদ দেওয়া হয়। পরিবর্ত হিসাবে যোগ দেন আবেশ খান। যদিও প্রথম একাদশে সুযোগ হয়নি আবেশের।

আরও পড়ুন-ধাক্কা ভারতীয় শিবিরে, এবার অস্ত্রোপচার সূর্যর

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...