Saturday, April 4, 2026

নজরে বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা, এবার স্কুলে ‘বিশেষ’ শিক্ষক নিয়োগ করবে রাজ্য

Date:

Share post:

বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের কথা মাথায় রেখে এবার থেকে প্রত্যেকটি স্কুলে অন্তত একজন করে বিশেষ শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। ওইসব পড়ুয়াদের শিক্ষা দেওয়ার প্রশিক্ষণ আছে এমন ব্যক্তিদেরই ওই পদে নিয়োগ করা হবে। আগামী পাঁচ বছরে সমস্ত স্কুলে এধরনের শিক্ষক নিয়োগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের নিজস্ব শিক্ষানীতি মেনে এই নিয়োগের উদ্যোগ বলে শিক্ষা দফতর সূত্রে জানা গেছে। এর পাশাপাশি রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলে বিশেষভাবে সক্ষম শিশুদের অনুপাত সঠিক রাখার জন্যও রাজ্যের শিক্ষা নীতিতে জোর দেওয়া হয়েছে। এজন্য একটি সার্বিক নীতি তৈরির কথা বলা হয়েছে। যার মাধ্যমে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ার সংখ্যা বেশি এমন স্কুল থেকে তাদের সংখ্যা কম এমন স্কুলের মধ্যে পড়ুয়া ভাগাভাগি করে নেওয়া যায়। তবে কোনোভাবেই যাতে পড়ুয়াদের নিজেদের বাড়ি থেকে এক কিলোমিটারের বেশি দূরত্বের স্কুলে না যেতে হয় তা নিশ্চিত করতে হবে। ব্যতিক্রমী ক্ষেত্রে তাদের যাতায়াতেরও ব্যবস্থা করবে রাজ্য সরকার।

শিক্ষার অধিকার আইন বলছে, ১৪ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে হবে। তাই আর পাঁচটা সাধারণ শিশুর মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরও ভর্তি হতে হচ্ছে সরকারি সাধারণ স্কুলে। রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে ভাবে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে, অতি নিন্দুকও তার প্রশংসা না করে পারছেন না। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা এই সব সরকারি স্কুলের অন্তর্ভুক্ত হলে সুবিধাগুলি পাচ্ছে। কিন্তু শারীরিক ও মানসিক সক্ষমতার অভাব, সামাজিক গ্রহণযোগ্যতার অভাব ও সর্বোপরি সাধারণ শিশুর জন্য তৈরি পাঠ্যক্রমের সঙ্গে এই সব শিশুরা সখ্য গড়ে তুলতে পারছে না। দিশেহারা হয়ে তারা স্কুল ছাড়ছে। কোনও কোনও স্কুলের দয়া-দাক্ষিণ্যে তাদের নামটুকু স্কুলের খাতায় জ্বলজ্বল করে। কিন্তু যে উদ্দেশ্যে শিশুকে শিক্ষাঙ্গনে নিয়ে আসা, তা পূরণ হয় না। এই শূন্যস্থান পূরণ করার জন্য নতুন শিক্ষা নীতিকে হাতিয়ার করে মাঠে নামছে রাজ্য সরকার।

আরও পড়ুন- অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবিধানিক ধারা প্রয়োগের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল ছাত্রনেতা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...