Saturday, April 4, 2026

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবিধানিক ধারা প্রয়োগের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল ছাত্রনেতা

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের ছাত্রনেতা সুদীপ রাহা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়ে তিনি রাজনীতিবিহীন বিচার ব্যবস্থার দাবি তোলেন। সুদীপের অভিযোগ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর আসনকে কলুষিত করছেন। সেই মর্মে শীর্ষ আদালতের কাছে তাঁর আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপর সংবিধানের ১২৪(৪) ধারা প্রয়োগ করা হোক।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাম্প্রতিক সময়ে নানা কারণে বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি তিনি বিচারপতির আসনে বসে রাজনৈতিক নেতার মতো মন্তব্য করেন। সন্দেশখালিতে ইডির অভিযান নিয়ে কোর্ট রুমে সরব হয়ে বিচারপতি গুলি চালানোর কথা পর্যন্ত বলেন। তাঁর কথায় স্পষ্ট আভাস ছিল রাষ্ট্রপতি শাসন জারির। এর আগে ২০২৩ সালে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন বিচারপতি। তা নিয়েও প্রবল সমালোচনা হয়। প্রশ্ন ওঠে, বিচারপতি কি আদৌ সাক্ষাৎকার দিতে পারেন? এর পরিপ্রেক্ষিতেই তৃণমূলের ছাত্র নেতা সুদীপ রাহা বলেন, মু্খ্যমন্ত্রীর লেখা কবিতাকে নিয়েও বিচারপতি বিদ্রুপ করেছেন। তাঁর বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কথা বলার অভিযোগও করেন সুদীপ। তৃণমূলের নাম করে বা ইঙ্গিতে কোথায় কী আক্রমণ শানিয়েছেন তা বিস্তারিতভাবে সুদীপ তুলে ধরেন তাঁর অভিযোগপত্রে।

সুদীপের অভিযোগ, পরিকল্পনামাফিক তৃণমূলকে আক্রমণ চালাচ্ছেন বিচারপতি। তিনি যেভাবে বিশেষ এক রাজনৈতিক দলের হয়ে সুর চড়াচ্ছেন, তা বিচারপতি হিসেবে কাম্য নয়। তাই তাঁর উপর সাংবিধানিক ধারা প্রয়োগের আর্জি জানান তৃণমূলের ছাত্রনেতা।

আরও পড়ুন- মোদিকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য: মালদ্বীপের হাইকমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...