Wednesday, April 1, 2026

স্বপ্নপূরণ, রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কারে সম্মানিত হলেন মহম্মদ শামি

Date:

Share post:

ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। আজ ছিলো আনুষ্ঠানিকভাবে অর্জুন পুরস্কার হাতে নেওয়ার পালা। আজ অর্জুন পুরস্কারে সম্মানিত করা হল ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামিকে। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মানিত হন শামি। এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শামি। অর্জুন পুরস্কার, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। এবার টিম ইন্ডিয়ার তারকা পেসার শামি সহ মোট ২৬ জন খেলোয়াড় এবার এই পুরস্কার পেলেন। শামি ছাড়াও এই পুরস্কার পেলেন বাংলার টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায়।

অর্জুন হাতে পেয়ে শামি বলেন, “দেশের প্রতিটি ছেলে ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখে। আমি ব্যতিক্রম নই। তবে একাধিক ক্রীড়াবিদ অনেক চেষ্টা করেও, অর্জুন পুরস্কার হাতে পায় না। অনেকের পুরো জীবন কেটে যায় এবং মানুষ এই পুরস্কার জিততে পারে না। আমি খুশি যে আমি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। আমার জন্য, এই পুরস্কার পাওয়া অনেক বড় সম্মান। এই মুহূর্তটি ব্যাখ্যা করা কঠিন। আমি শুধু বলতে পারি স্বপ্ন সত্যি হল। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং কঠোর পরিশ্রমের ফল।”

বিশ্বকাপের শুরুতে তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হচ্ছিল না। তবে এর পর মাঠে নেমেই নিজেকে মেলে ধরেছিলেন তিনি। মাত্র ৭ ম্যাচে ২৪টি উইকেট নেওয়ার সুবাদে সব বোলারদের শীর্ষে ছিলেন শামি। এছাড়া লাল বল-সাদা বলের ক্রিকেটে দীর্ঘ বছর ধরে দেশকে সাফল্য এনে দিয়েছেন তারকা পেসার। বিশ্বকাপ ফাইনালে হারের পর ভারতীয় দলের ড্রেসিং রুমে শামিকে বুকে টেনে নিয়ে পিঠ চাপড়ে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্জুন পুরস্কার পেয়ে তাঁর স্বপ্নপূরণ হয়েছে বলেও জানিয়েছেন শামি।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

 

 

গোড়ালির চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন। সেই চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। টেস্টে সিরিজের স্কোয়াডের প্রায় সমস্ত তারকা দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেলেও যাননি শামি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শামির চোট এখনও সারেনি। ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই।

আরও পড়ুন- বেকেনবাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...