Saturday, April 4, 2026

গ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগ মামলার তদন্ত শেষ, আজই আদালতে রিপোর্ট জমা CBI-এর

Date:

Share post:

নির্ধারিত সময়ের মধ্যেই নিয়োগ মামলার তদন্তের রিপোর্ট জমা দিল সিবিআই। গত ৯ নভেম্বর শীর্ষ আদালত ২ মাসের সময়সীমা বেধে দিয়েছিল। সেই সময়ের মধ্যেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে সোমবার নিম্ন আদালতে নিয়োগ দুর্নীতির চারটি মামলায় চার্জশিট জমা দেয় CBI। এসএসসি ও নবম-দশম নিয়োগ সংক্রান্ত আরসি ২, ৩, ৪ ও ৫ – এই চারটি মামলায় আলিপুর বিশেষ আদালতে চার্জশিট জমা পড়ে। আগামী ১৫ই জানুয়ারি থেকে চূড়ান্ত পর্যায়ের শুনানি শুরু হবে বলে আদালত সূত্রে খবর।

সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এসএসসি-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ, গ্রুপ সি ও গ্রুপ ডি মামলার চূড়ান্ত চার্জশিট পেশ করে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন যে, আপাতত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ। আজ ফাইনাল রিপোর্ট জমা পড়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...