Monday, April 13, 2026

মালদ্বীপের ছবি দিয়েই মালদ্বীপ বয়কটের ডাক! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

মালদ্বীপের ছবি দিয়েই মালদ্বীপ বয়কটের ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হতেই ভুল বুঝতে পেরে মুছলেন পোস্ট।

মালদ্বীপ-লাক্ষাদ্বীপ ইস্যুতে এই মুহূর্তে উত্তাল দেশ। মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছেন দেশের মন্ত্রী থেকে শুরু করে বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা। অভিনেতা, শিল্পপতিরাও রয়েছেন এই তালিকায়। সকলেই সোশ্যাল মিডিয়ায় লাক্ষাদ্বীপ সহ ভারতের বিভিন্ন সমুদ্র সৈকতের ছবি দিয়ে মালদ্বীপের পরিবর্তে সেই জায়গাগুলিতে ভ্রমণের বার্তা দিচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও সেই অনুযায়ী লাক্ষাদ্বীপের প্রচার শুরু করতে গিয়ে মালদ্বীপ এবং ফ্রান্সের বোরাবরা দ্বীপের ছবি পোস্ট করেন। যা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনার শিকার হলেন তিনি । ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট বুম কিরেন রিজিজুর শেয়ার করা দুটি ছবিকে চেক করে জানিয়েছে, একটি ছবি মালদ্বীপের এবং অন্যটি ফ্রেঞ্চ পলিনেশিয়ার বোরা বোরা দ্বীপের। যা নিয়ে পাল্টা ট্রল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে পরিস্থিতি বুঝে সেই টুইট মুছে দেন বিজেপির এই শীর্ষ নেতা।

এদিকে ভারতীয়দের দ্বারা বয়কটের মধ্যেই মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজু উওস চিনকে আরও পর্যটক পাঠাতে বলেছেন। চিনের বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনার প্রশংসা করে মোহাম্মদ মুইজু বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ “মালদ্বীপে উল্লেখযোগ্য পরিকাঠামো ” প্রদান করেছে।

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...