Monday, April 13, 2026

৪ হাজার কোটি টাকার গ্রামীণ রাস্তা, বিপুল কর্মসংস্থান: জয়নগরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উয়ন্নন আর কর্মসংস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, জয়নগরের প্রশাসনিক সভা থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৪ হাজার কোটি টাকার গ্রামীণ রাস্তা তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার জন্য এই দুদিনে ৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, ২০২৪-এর রাজ্যে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হবে। এই রাস্তা তৈরিতে কাজ পাবেন অন্তত সাড়ে ৮ লক্ষ জব কার্ড হোল্ডার। ২ কোটি ৫৭ লক্ষ কর্মদিবস তৈরি হবে। বেশকিছু প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

একনজরে এদিন উদ্বোধন ও শিলান্যাস

৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
১৪৬টি নতুন প্রকল্পের শিলান্যাস
৪ হাজার কোটি টাকার গ্রামীণ রাস্তা তৈরি
৮.৫ লক্ষ কর্মদিবস
২.৫৭ কর্মসংস্থান পথশ্রী প্রকল্পে
স্বাস্থ্যকেন্দ্র, রাস্তা, পানীয় জল, মডেল স্কুল
২০২৪ সালের মধ্যে ১৯ লক্ষ বাড়িতে জল
৫৭ হাজার কোটি টাকায় পঞ্চায়েতে সব বাড়িতে জলের প্রকল্প
পুরসভা এলাকার বাড়িতে জল পৌঁছাতে ৯৫০০ কোটি টাকার নতুন প্রকল্প
৩ কোটির বেশি ঐক্যশ্রী
কৃষক ও মৎস্যজীবী মারা গেলে তাদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা
বাংলায় ৬৬ হাজারের বেশি প্রকল্প পাড়ায় সমাধানে নেওয়া হয়েছে
সংখ্যালঘু টেক্সটাইল হাব মেটিয়াবুরুজে


কেন্দ্রের প্রকল্পে গৈরিকীকরণের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, ৫০ লক্ষ লোক বাড়ি পেয়েছে। কেন্দ্রের কাছে বকেয়া ২৯ হাজার কোটি টাকা। ভোটের সময় ধর্ম ধর্মে বিভেদ করতে আসে। টাকা দেয় না। সব জায়গায় ওদের রঙ করতে হবে। ১ টাকার প্রজেক্টে দিলেও বলছে বিজেপির লোগো লাগাতে হবে।

Related articles

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...