Thursday, June 25, 2026

IMDb-তে ফুল মার্কস ‘টুয়েলভথ ফেল’-এর, আড়াইশো ছবির মধ্যে সেরার তকমা!

Date:

Share post:

সিনেমার নামে যতই অকৃতকার্য হওয়ার কথা থাক না কেন আসলে চলচ্চিত্র যে ফুল মার্কস পেয়েছে তা রেটিং থেকেই স্পষ্ট। বিধু বিনোদ চোপড়ার ছবি ‘টুয়েলভথ ফেল’ সর্বকালের সব থেকে বেশি রেটিং পাওয়া ভারতীয় ছবির তকমা পেল আইএমডিবিতে। দশের মধ্যে ৯.২ রেটিং পেয়ে সেরা ২৫০টা ভারতীয় ছবির মধ্যে টুয়েলভথ ফেল সবার উপরে আছে।

ওপেন হাইমার, বার্বির মতো সিনেমাকে পিছনে ফেলে বিক্রান্ত অভিনীত এই ছবি সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকদের মনও জয় করতে সক্ষম হয়েছে। ছবিটিতে উচ্চাকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা, মন দিয়ে পড়াশোনা করা, চেষ্টা, এবং হাজারও প্রতিকূলতার পর লক্ষ্যপূরণের গল্প উঠে এসেছে। বিশ্বজুড়ে এই ছবিটি ৬৭ কোটি টাকা আয় করেছে। ২০২৩ সালের অন্যতম হিট ছবি এটি। সোশ্যাল মিডিয়ার আলোচনায় বারবার ছবিটির নানা প্রসঙ্গ উঠে এসেছে। আইএমডিবিতে এই ছবিটি ছাড়াও টপ ফাইভে যে বাকি চারটি ছবি আছে সেগুলো হল ১৯৯৩ সালের অ্যানিমেটেড ছবি রামায়ন: দ্য লেজেন্ড অব প্রিন্স রাম, মণি রত্নমের নায়কা, হৃষিকেশ মুখোপাধ্যায়ের গোলমাল এবং আর মাধবনের রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট। ৯.২ রেটিং পেয়ে ‘টুয়েলভথ ফেল’ একাধিক হলিউড ব্লকবাস্টার ছবিকে পিছনে ফেলেছে। তালিকায় রয়েছে স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স, ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার, বার্বি ইত্যাদি।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...