Tuesday, June 23, 2026

পছন্দের রুটে ‘না’ বলতেই অটোচালককে বন্দুক দেখিয়ে ভয়, গ্রেফতার দুই

Date:

Share post:

ভোরবেলা গড়িয়ার অটোচালককে বন্দুক তাক করে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার (Arrested) করা হল দুই যুবককে। নির্দিষ্ট রুটের বদলে নিজেদের পছন্দসই জায়গায় নিয়ে যাওয়ার দাবি জানায় দুই যুবক। অটোচালক রাজি না হওয়ায় বন্দুক তাক করা হয় তাঁর মাথায়। পরে পাটুলি থানার (Patuli police station) পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত দুই যুবককে।

মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ গড়িয়া অটোস্ট্যান্ডে (Garia autostand) একটি বড় গাড়ি এসে দাঁড়ায়। তা থেকে এক মদ্যপ যুবক এসে সোনারপুর নিয়ে যাওয়ার দাবি জানায় এক অটোচালককে। অটোচালক নির্দিষ্ট রুটের বাইরে যাওয়ায় আপত্তি জানালে দুজনের মধ্যে বচসা শুরু হয়। তখনই গাড়ি থেকে অন্য এক যুবক নেমে এসে অটোচালকের মাথায় বন্দুক তাক করে। অন্য অটোচালকরা এগিয়ে এসে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং দুই যুবককে ধরে ফেলে। খবর দেওয়া হয় পাটুলি থানায়।

পুলিশ এসে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে। আটক করা হয়েছে গুলিভর্তি পিস্তল (pistol)। পুলিশ সূত্রে জানা যায়, দুই যুবকের নাম দীপায়ন দত্ত ও চিরঞ্জিত কর্মকার। একজনের বাড়ি নারকেলডাঙায়, অন্যজন বাঁশদ্রোণির বাসিন্দা। তাদের কাছে যে পিস্তল ছিল তার আদৌ কোনও লাইসেন্স ছিল কি না, তদন্তে পুলিশ। পাশাপাশি কোথা থেকে তারা পিস্তল পেল, খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...