Tuesday, April 7, 2026

লোকসভার আগে মোদির মন কি বাতের পালটা তৃণমূলের ‘জন কি বাত’!

Date:

Share post:

যুগের সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক দলগুলিও ক্রমশ কর্পোরেট হয়ে উঠছে। বিশেষ করে গত কয়েক বছরে রাজনৈতিক দলগুলির প্রচারে কর্পোরেটের ছোঁয়া। এক্ষেত্রে সোশ‌াল মিডিয়াকে অন‌্যতম হাতিয়ার করছে রাজনৈতিক দলগুলি। ব্যতিক্রম নয় রাজ্যের শাসক দল তৃণমূল। বেশ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অনেক সাফল্য এসেছে ঘাসফুল শিবিরে। নতুন করে তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়া সেল। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিজেপি সহ বিরোধীদের মোক্ষম জবাব দিতে দেখা যায় তৃণমূলকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’র পালটা এবার ‘জন কি বাত’ নিয়ে সোশ‌াল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে সেই বাহিনী। জানা গিয়েছে, একাধিক ইসুতে উন্নয়ন থেকে শত যোজন দূরে থেকেও আত্মপ্রচারের কাজেই রাজকোষের ভুড়ি ভুড়ি অর্থ ও সময় ব‌্যয় করছে মোদি সরকার। মোদির এই আত্মপ্রচারের পিছনে ধর্মের গিমিক। অথচ দেশের অর্থনীতির ভেঙে পড়েছে, বেড়েছে দুর্নীতি, দেশজুড়ে অনুন্নয়নের ছোঁয়া, বেকারত্ব, হিংসা, নারী নির্যাতনের মতো ভয়াবহ ঘটনা এখন রোজ নামচা। কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ জনতার দাবি, তাঁদের মনের কথা, সমস্যার কথা শুনছে না মোদি সরকার। সোশ‌্যাল মিডিয়ায় এবার এই ঘটনাগুলি তুলে ধরতে চাইছে তৃণমূল। তারই পোশাকি নাম ‘জন কি বাত’ রাখল তৃণমূল। লোকসভার আগে যা তৃণমূলের জন্য মোক্ষম অস্ত্র হতে চলেছে।

‘জন কি বাত’ নিয়ে একটি প্রচারমূলক থ্রিডি ভিডিও বানানো হয়েছে। যেখানে নরেন্দ্র মোদির কণ্ঠস্বর নকল করেই বলা হচ্ছে, ‘মন কি বাত অনেক হয়েছে, এবার হবে ‘জন কি বাত’!’ সঙ্গে দলের এক্স হ‌্যান্ডলে আরও লেখা হয়েছে, ‘গত ১০ বছর ধরে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনেক মনের কথা শুনেছি, অনেক মনের কথা জেনেছি! আর নয়! এবার সত্যিটা সামনে আনার সময় হয়ে গিয়েছে! মানুষের কথা বলার সময় এসে গিয়েছে!’

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...