Friday, April 24, 2026

ঢেলে সাজছে রাজ্যের পরিবহণ ব্যবস্থা, রাস্তায় নামছে আরও ৭০০ সরকারি বাস

Date:

Share post:

সরকারি বাস পরিষেবার প্রসার ঘটাতে রাজ্য পরিবহণ দফতর খুব শীঘ্রই প্রায় ৭০০ সরকারি বাস রাস্তায় নামাতে চলেছে। এর মধ্যে কিছু নতুন বাসের পাশপাশি ডিপোতে থাকা পুরনো বাস রয়েছে। সেই বাসগুলিকে সংস্কার করে নতুনভাবে রাস্তায় নামানো হচ্ছে। এর ফলে সরকারি বাসের অপ্রতুলতা নিয়ে অভিযোগের অনেকটাই নীরসন হবে বলে মনে করা হচ্ছে। এই উদ্যোগের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশের পর এই নিয়ে সদর্থক পদক্ষেপ করা হয়েছে। রাজ্য খুব শীঘ্রই ২৭৫টি বাস পেতে চলেছে। একইসঙ্গে একাধিক পুরনো বাসকে সম্পূর্ণ মেরামতি করে, রং করে রাস্তায় নামানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

এর পাশাপাশি পরিবহণ দফতর সরকারি বাস পরিষেবা লাভজনক করতে উদ্যোগী হয়েছে। চলতি মাস থেকেই কলকাতা ও শহরতলীর তিনটি সরকারি বাস রুট বেসরকারি সংস্থাকে পরিচালনার জন্য দেওয়া হচ্ছে। পাশাপাশি আরও ১২টি রুটকে পিপিপি মডেলে চালানোর ভাবনাচিন্তা করেছে পরিবহণ দফতর।

রাজ্য পরিবহণ দফতরের তরফে জানা গিয়েছে, ইডেন সিটি থেকে হাওড়া এস ৪৭ রুট, বারাকপুর থেকে হাওড়া এস ৩২ রুটের বাস ও কলকাতা স্টেশন থেকে ছাড়া একটি সরকারি রুটের বাস বেসরকারি সংস্থার হাতে দেওয়া হচ্ছে। তিনটি রুটে মোট ২৫টি বাস ওই বেসরকারি সংস্থাকে পরিচালনার জন্য দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থা কন্ডাকটার ও বাস চালক নিয়োগ করবে। বাসগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে পরিচালক সংস্থার ওপর। প্রতি বাসপিছু সংস্থাকে এককালীন ৫০ হাজার টাকা করে পরিবহণ দফতরকে দিতে হয়েছে। পাশাপাশি প্রতি মাসে নিজেদের লভ্যাংশ থেকে ছয় থেকে আট হাজার টাকা করে দেওয়ার শর্ত আরোপ করা হয়েছে।

পরিবহণ দফতর সূত্রে জানা যাচ্ছে, ১২টি সরকারি রুটের বাস আগামীদিনে পিপিপি মডেলে চালানো হতে পারে। কলকাতায় এখন ১২০টি সরকারি রুট রয়েছে। এই সব বাস রুটে যাতে আগামীদিনে বেশি সংখ্যায় বাস নামানো যায়, সেই লক্ষ্যেই পিপিপি মডেলকে ব্যাপকভাবে প্রয়োগের কথা ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার।

আরও পড়ুন- পশ্চিম মেদিনীপুরের সাংগঠনিক বৈঠকে কড়া নির্দেশ, নেত্রীর টনিকে চাঙ্গা জেলা নেতৃত্ব

Related articles

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...